Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

প্রথম উইকেন্ডেই ৯২৭ মিলিয়ন ডলার আয়, ইতিহাস গড়ল ‘স্পাইডার-ম্যান’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১০:৩৩
প্রথম উইকেন্ডেই ৯২৭ মিলিয়ন ডলার আয়, ইতিহাস গড়ল ‘স্পাইডার-ম্যান’

সংগৃহীত ছবি

বিশ্ব জুড়ে বক্স অফিসে অভূতপূর্ব ঝড়ের সূচনা করল মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের নতুন কিস্তি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির প্রথম উইকেন্ডেই বিশ্ব জুড়ে রেকর্ড ৯২৭ মিলিয়ন মার্কিন ডলার ব্যবসা করে বক্স অফিস ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গ্লোবাল ওপেনিংয়ের নজির গড়েছে টম হল্যান্ড ও জেন্ডায়া অভিনীত এই মেগা প্রজেক্ট।

ইতিহাসের সর্বকালের সেরা গ্লোবাল ওপেনিংয়ের তালিকায় স্পাইডার-ম্যানের সামনে এখন শুধু ২০১৯ সালের কালজয়ী সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। যার আয় ছিল ১.২ বিলিয়ন ডলার।

৩টি কর্মদিবস ও ১টি উইকেন্ডেই উত্তর আমেরিকার ডোমেস্টিক বাজার থেকে ৩৫৫ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে ৫৭২ মিলিয়ন ডলার পকেটে পুরেছে সিনেমাটি।

সাম্প্রতিক সময়ে ‘দ্য মার্ভেলস’ বা ‘থান্ডারবোল্টস’-এর মতো বড় বাজেটের সিনেমাগুলো ব্যবসায়িক সাফল্য পেতে হিমশিম খাচ্ছিল। তবে সেই ধারা ভেঙে মার্ভেল স্টুডিওসের আসল ত্রাতা হয়ে দাঁড়াল স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজি।

আরও পড়ুন

জিয়া খানকে নিয়ে ১৪ বছর পর মুখ খুললেন সুরাজ

০৩ আগস্ট ২০২৬

চলতি বছরের ডিসেম্বরে বহুল প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তির আগে এই বিশাল বাণিজ্যিক সাফল্য ডিজনি ও মার্ভেলকে বিশাল অক্সিজেন দিল।

গত ৩১ জুলাই বিশ্ব জুড়ে মুক্তির পর সিনেমাটি এরই মধ্যে ২০২৬ সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় চার নাম্বারে উঠে এসেছে। তালিকায় থাকা ‘টয় স্টোরি ৫’ (১.০৬৫ বিলিয়ন ডলার), ‘মাইকেল’ (১.০১৬ বিলিয়ন ডলার) এবং ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ (১.০১১ বিলিয়ন)-কে প্রথম সপ্তাহের মধ্যেই স্পাইডার-ম্যান টপকে যাবে বলে শতভাগ নিশ্চিত বক্স অফিস বিশ্লেষকরা।

২০২১ সালের ‘নো ওয়ে হোম’-এর ঘটনার কয়েক বছর পরের পটভূমিতে নির্মিত এই ছবিতে দেখানো হয় যে বিশ্ব পিটার পার্কারকে একদম ভুলে গেছে, সেই বিশ্বেই ছদ্মবেশে শহরকে রক্ষা করে চলেছে স্পাইডার-ম্যান।

অনবদ্য ভিজ্যুয়াল ইফেক্ট ও আবেগঘন গল্পের কারণে বিশ্ব জুড়ে মাল্টিপ্লেক্সগুলোয় এখন টিকিট পাওয়ার হাহাকার দেখা দিয়েছে।

স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডেটম হল্যান্ডজেন্ডায়াবক্স অফিস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা