Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

জিয়া খানকে নিয়ে ১৪ বছর পর মুখ খুললেন সুরাজ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১০:০০
জিয়া খানকে নিয়ে ১৪ বছর পর মুখ খুললেন সুরাজ

জিয়া খান ও সুরাজ পাঞ্চোলি

বলিউড অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যার ঘটনা ও দীর্ঘ আইনি লড়াই নিয়ে আবারও মুখ খুললেন অভিনেতা সুরাজ পাঞ্চোলি। সিবিআই আদালত থেকে বেকসুর খালাস ও নির্দোষ প্রমাণিত হওয়া সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলমান বিভ্রান্তিকর খবর ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

গত রবিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক দীর্ঘ আবেগঘন বিবৃতি দিয়ে মিডিয়া ও নেটিজেনদের সত্য তথ্য পরিবেশনের আহ্বান জানান আদিত্য পাঞ্চোলির পুত্র।

সামাজিক মাধ্যমে কড়া বার্তা দিয়ে সুরাজ লেখেন, ‘বিজ্ঞ আদালত যাবতীয় তথ্য, প্রমাণ ও আইনের ওপর ভিত্তি করেই রায় দিয়েছেন। দীর্ঘ ১৪ বছর আদালত চত্বরে চক্কর কাটার পর আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। আইনি প্রক্রিয়ায় কোনো অমীমাংসিত প্রশ্ন বাকি নেই। আদালতের সমস্ত নথি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। যারা শুধু অন্ধভাবে জাজ করেন, তাদের বলব আগে নথিগুলো পড়ুন।’

নিজের জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের কথা স্মরণ করে সুরাজ জানিয়েছেন, ঘটনাটি যখন ঘটে তখন তার বয়স মাত্র ২০ বছর। জিয়ার সঙ্গে তার পরিচয় ছিল মাত্র চার মাসের। সে ভেতরে ভেতরে কী মানসিক যন্ত্রণায় ভুগছিল, তা বোঝার মতো বয়স বা পরিপক্কতা তার ছিল না। কিন্তু পরবর্তী ১৪টি বছর তাকে আদালতে নির্দোষ প্রমাণ করতে লড়াই করতে হয়েছে। যেখানে তার ক্যারিয়ার ও জীবন গড়ে তোলার কথা, সেখানে তার পুরো সময়টাই আদালতের বারান্দাতেই কেটে গেল।

আরও পড়ুন

সীতা চরিত্র নিয়ে বিতর্ক, ভাইরাল সাই পল্লবীর পুরনো মন্তব্য

০২ আগস্ট ২০২৬

নিজে এত মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গেলেও জিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে কখনো মুখ খোলেননি বলে জানান সুরাজ। তিনি বলেছেন, ‘এতদিন চুপ ছিলাম বলে যার যা খুশি তা বানিয়ে লেখার অধিকার নেই। জিয়া তার জীবনের যেসব মানসিক আঘাত বা ব্যক্তিগত সংগ্রামের কথা আমাকে জানিয়েছিল, তার সম্মানে আমি তা কখনো জনসমক্ষে আনিনি। অনেক যন্ত্রণার মধ্যেও আমি তার গোপনীয়তা রক্ষা করেছি। বিনিময়ে আমি সমাজ ও মিডিয়ার কাছ থেকে কিছুটা দায়িত্বশীল আচরণ ও সম্মান আশা করি।’

২০১৩ সালে মুম্বাইয়ের বাসভবন থেকে অভিনেত্রী জিয়া খানের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর সুরাজ পাঞ্চোলির বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করা হয়।

তবে দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে সিবিআই-এর বিশেষ আদালত উপযুক্ত প্রমাণের অভাবে সুরাজকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দেয়। তবুও ডিজিটাল মাধ্যমে তাকে নিয়ে ক্রমাগত ট্রোলিংয়ের প্রতিবাদেই এই কড়া প্রতিক্রিয়া দিলেন এই অভিনেতা।

জিয়া খানসুরাজ পাঞ্চোলিবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু