Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

সীতা চরিত্র নিয়ে বিতর্ক, ভাইরাল সাই পল্লবীর পুরনো মন্তব্য

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৫:৩৩
সীতা চরিত্র নিয়ে বিতর্ক, ভাইরাল সাই পল্লবীর পুরনো মন্তব্য

সীতা চরিত্রে সাই পল্লবী

নীতেশ তিওয়ারির বহুপ্রতীক্ষিত মেগা প্রজেক্ট ‘রামায়ণ’-এ সীতা চরিত্রে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর কাস্টিং নিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে।

গত সপ্তাহে সিনেমাটির ট্রেলার মুক্তির পর একদল দর্শক সাই পল্লবীর অভিনয় দক্ষতার ভূয়সী প্রশংসা করলেও, অন্য একটি পক্ষ পৌরাণিক বর্ণনার সীতার রূপের সঙ্গে তার চেহারার মিল নিয়ে প্রশ্ন তুলেছেন।

এই তর্কের মাঝেই সৌন্দর্য এবং কৃত্রিম মেকআপ বর্জন করা নিয়ে সাই পল্লবীর পুরনো একটি সাক্ষাৎকার নতুন করে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

পর্দায় কিংবা পর্দার বাইরে—সাই পল্লবী সবসময়ই একদম মেকআপহীন বা সাধারণ লুকে ধরা দিতে পছন্দ করেন। ‘দ্য হিন্দু’কে দেওয়া সেই পুরনো সাক্ষাৎকারে নিজের ত্বকের সমস্যা নিয়ে খোলামেলা কথা বলেছিলেন তিনি।

সাই পল্লবী বলেছেন, ‘আমার মুখে যখন প্রচুর ব্রণ ছিল, তখনই দর্শকরা আমাকে ভালোবেসে আপন করে নিয়েছেন। সেখান থেকেই আমি বুঝেছি—বাহ্যিক সাজগোজ নয়, আত্মবিশ্বাসই হলো মানুষের আসল সৌন্দর্য। দর্শকরা আমাকে আমার নিজের মতো করে গ্রহণ করার পরই আমার ভেতরে সাহসটা এসেছিল।’

গায়ের রঙ নিয়ে বৈষম্য এবং বাজারের অবাস্তব সৌন্দর্যের ধারণার বিরুদ্ধে সবসময় সোচ্চার থেকেছেন সাই পল্লবী। কোটি টাকার অফার থাকা সত্ত্বেও একটি প্রসাধনী বা ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে কাজ করতে স্পষ্ট না করে দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন

অভিনয় ছেড়ে কৃষিকাজে নেমে সর্বস্ব হারিয়েছিলেন রাজেশ কুমার

০২ আগস্ট ২০২৬

এ প্রসঙ্গে তিনি জানান, অনেকে গায়ের রঙের কারণে হীনমন্যতায় ভোগে। আমাদের সমাজ সৌন্দর্যের যে কৃত্রিম মাপকাঠি তৈরি করে রেখেছে, তা অনেক মানুষকে মানসিকভাবে আঘাত করে। তাই তিনি এমন কোনো পণ্য প্রচার করতে চাননি যা কারো আত্মসম্মানে আঘাত করে।

অভিনয় জগতে আসার আগের সংগ্রামের কথা জানিয়ে এই দক্ষিণী সুন্দরী বলেছেন, ‘অভিষেকের আগে আমিও মেকআপ ও নানা ক্রিম ব্যবহার করতাম। মুখে প্রচুর ব্রণ থাকায় লজ্জায় বাড়ি থেকে বের হতাম না! মনে হতো সবাই বুঝি আমার মুখের ব্রণের দিকেই তাকিয়ে আছে। কিন্তু ২০১৫ সালে প্রেমম সিনেমা মুক্তির পর দর্শকরা আমাকে আমার মেকআপহীন সাধারণ রূপেই গ্রহণ করেন। তরুণ প্রজন্মের মধ্যে আমার এই সাধারণ লুকের প্রভাব দেখে আমি নিজের ভেতরে এক আলাদা শক্তি অনুভব করেছিলাম।’

‘রামায়ণ’ সিনেমায় রণবীর কাপুরের রাম চরিত্রের বিপরীতে সীতা চরিত্রে সাই পল্লবীর অভিনয় দেখতে বিশ্ব জুড়ে ভক্তরা মুখিয়ে থাকলেও, এই রূপচর্চা ও কাস্টিং বিতর্ক নিয়ে সাউথ-বলিউড পাড়ায় আলোচনা যেন থামছেই না।

সাই পল্লবীরামায়ণনীতেশ তিওয়ারিবলিউড সিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু