Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

অভিনয় ছেড়ে কৃষিকাজে নেমে সর্বস্ব হারিয়েছিলেন রাজেশ কুমার

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৪:৪১
অভিনয় ছেড়ে কৃষিকাজে নেমে সর্বস্ব হারিয়েছিলেন রাজেশ কুমার

রাজেশ কুমার

জনপ্রিয় কমেডি শো ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর রোশেশ চরিত্রে অভিনয় করে প্রতিটি ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন অভিনেতা রাজেশ কুমার। কিন্তু ক্যারিয়ারের সুবর্ণ সময়ে দাঁড়িয়ে হঠাৎ করেই অভিনয় ছেড়ে কৃষিকাজে নাম লেখান এই অভিনেতা। আর সেই সিদ্ধান্তই তার জীবনকে ঠেলে দেয় চরম আর্থিক অনটনে!

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই বিভীষিকাময় দিনগুলোর কথা স্মরণ করে মুখ খুলেছেন রাজেশ কুমার।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে রাজেশ কুমার জানান, ৪২ বছর বয়সে অভিনয় থেকে বিরতি নিয়ে কৃষিকাজে মনোনিবেশ করেন তিনি। কিন্তু ব্যবসায়িক ক্ষতি ও ভুল অভিজ্ঞতার কারণে তার জমানো সব অর্থ শেষ হয়ে যায়।

সেই দুঃস্বপ্নের দিনগুলোর কথা জানিয়ে রাজেশ বলেছেন, ‘আমি আমার সবকিছু হারিয়েছিলাম। ঋণের কিস্তি বা ক্রেডিট কার্ডের বিল দেওয়ার মতো টাকা আমার কাছে ছিল না। ব্যাংক বা রিকভারি এজেন্টের লোকেরা আমাদের ভবনের ওয়াচম্যানের কেবিনে ফোন করে আমাকে চরম অশালীন ভাষায় গালিগালাজ করত। এমনকি দেনা মেটাতে আমাকে নিজের গাড়ি পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছিল। আর শেষ যে গাড়িটি ছিল, তা নাসিকের কৃষকদের পাওনা মেটাতে তাদের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিলাম।’

টানা পাঁচ বছর অভিনয় জগত থেকে দূরে থাকার পর ২০২২ সালে আবারও স্ক্রিনে ফেরেন রাজেশ। তবে সেই কঠিন দিনগুলোকে অভিশাপ নয়, বরং আশীর্বাদ হিসেবে দেখছেন তিনি।

আরও পড়ুন

এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী

০২ আগস্ট ২০২৬

রাজেশ বলেছেন, ‘অভাব এবং চরম সংকটই মানুষের আসল পরিচয় সামনে আনে। সেই পাঁচ বছরের অনিশ্চিত জীবন আমাকে মানুষ হিসেবে অনেক বেশি মাটির কাছাকাছি এনেছে। জীবনের এই অভিজ্ঞতাগুলো আমাকে একজন ভালো মানুষ বানানোর পাশাপাশি অভিনেতা হিসেবেও পরিপক্ক করেছে। এখন যেকোনো ভিন্নধর্মী চরিত্রে নিজেকে সহজে মানিয়ে নিতে পারি।’

সব কষ্ট পেছনে ফেলে আবারও দুর্দান্ত গতিতে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন রাজেশ কুমার। আগামী ৭ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘ওহ মাই ডগ’।

বিখ্যাত পরিচালক অমিত রাই পরিচালিত এই সিনেমায় তার সঙ্গে আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, পবন মালহোত্রা এবং গীতা আগরওয়াল শর্মা।

মানুষ ও পোষা কুকুরের সম্পর্কের টানাপড়েন ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী এই অভিনেতা।

রাজেশ কুমারবলিউড সেলেব আপডেটবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু