Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

স্পাইডার-ম্যানের নতুন ট্রেলার প্রকাশ, স্যাডি সিংকের চরিত্র নিয়ে জল্পনা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১৮:০৩
স্পাইডার-ম্যানের নতুন ট্রেলার প্রকাশ, স্যাডি সিংকের চরিত্র নিয়ে জল্পনা

স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’এর ট্রেলারের একটি দৃশ্য

টম হল্যান্ড ও জেনডায়াকে নিয়ে নির্মিত নতুন মার্ভেল সুপারহিরো চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’এর নতুন ট্রেলার প্রকাশ পেয়েছে। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বেশ কয়েকটি বড় ক্রসওভারের ইঙ্গিত মিলেছে এই ট্রেলারে। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা স্যাডি সিংক এই সিনেমায় ঠিক কোন চরিত্রে অভিনয় করছেন, তা নিয়ে।

ট্রেলারে দেখা যায়, নতুন ধরনের মাকড়সা-সম্পর্কিত শারীরিক পরিবর্তনের মুখোমুখি হচ্ছেন সিনেমার মূল চরিত্র পিটার পার্কার (টম হল্যান্ড)। এমনকি তার শরীরে স্বাভাবিকভাবেই মাকড়সার জাল তৈরির ক্ষমতা দেখা দিয়েছে।

এরপর শরীরের এই অদ্ভুত পরিবর্তনের কারণ জানতে তিনি সাহায্য চান ব্রুস ব্যানারের কাছে। হাল্ক নামেও পরিচিত এই চরিত্রটি। এই চরিত্রে অভিনয় করেছেন মার্ক রাফালো।

ট্রেলারে আরও দেখা যায়, জন বার্নথালের অভিনীত ফ্র্যাঙ্ক ক্যাসেল বা পানিশারকে। পিটার পার্কার তার প্রেমিকা এমজেকে (জেনডায়া) দায়িত্ব দেন তার সুরক্ষার।

মূলত ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার ধারাবাহিকতায় তৈরি হয়েছে চলচ্চিত্রটি। ২০২১ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টারটির শেষে সবার স্মৃতিশক্তি মুছে যাওয়ায় এমজে এবং পিটারের বন্ধু নেড লিডস (জ্যাকব ব্যাটালন) এখনও জানেন না যে পিটারই আসলে স্পাইডার-ম্যান। তবে ট্রেলার থেকে ইঙ্গিত পাওয়া যায়,এখনও স্পাইডার-ম্যানের প্রকৃত পরিচয় জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে নেড।

ট্রেলারে অনেক গুরুত্বপূর্ণ চরিত্রকে দেখা গেলেও স্যাডি সিংকের চরিত্র সম্পর্কে এখনো কিছু জানায়নি মার্ভেল স্টুডিও। খুব অল্প সময়ের জন্য দেখানো হয়েছে তাকে।

তবে অনেকদিন ধরেই গুঞ্জন রয়েছে, হয়তো জিন গ্রে চরিত্রে অভিনয় করছেন স্যাডি সিংক। এক্স-ম্যান কমিকসের অন্যতম জনপ্রিয় চরিত্র তিনি। আবার অন্য কিছু তত্ত্বে বলা হয়েছে, হয়তো গোয়েন স্টেসি অথবা স্ক্রুবল নামের খলচরিত্রে অভিনয় করছেন স্যাডি সিংক।

তবে নতুন ট্রেলার প্রকাশের পর জিন গ্রে-সংক্রান্ত জল্পনা জোরালো হয়েছে আরও। কারণ ট্রেলারে এমন এক রহস্যময় শক্তির ইঙ্গিত দেওয়া হয়েছে, যা মার্ভেল ইউনিভার্সপ্রেমী মানুষের মনে প্রবল কৌতূহল সৃষ্টি করেছে।

একটি দৃশ্যে দেখা যায় ট্রামেল টিলম্যান অভিনীত চরিত্রটি পিটারকে সতর্ক করছে। তার ভাষ্য, মনে হচ্ছে আমরা এমন এক হুমকির মুখে পড়েছি, যাকে নিয়ন্ত্রণ করা তো দূরের কথা, দেখতে পর্যন্ত পারছি না আমরা।

এরপর সে আরও বলে, পিটারই একমাত্র ব্যক্তি যার ওপর এই শক্তির প্রভাব পড়ছে না এবং একমাত্র তিনিই এটি অনুভব করতে পারছেন।

আরও পড়ুন

জেন্ডায়াকে বিয়ে করে ফেলেছেন টম হল্যান্ড!

১৭ জুন ২০২৬

ট্রেলারের আরেকটি দৃশ্যে দেখা যায়, পথচারীর মাধ্যমে স্পাইডার-ম্যানের সঙ্গে যোগাযোগ করছে এক অজ্ঞাত ব্যক্তি। সে বলছে, চলো এমজে কেমন আছে দেখে আসি।

ট্রেলারে স্ক্রিনে দেখতে পাওয়া মাইন্ড নিয়ন্ত্রণের এই ক্ষমতাকে জিন গ্রের টেলিপ্যাথিক শক্তির সঙ্গে তুলনা করছেন অনেক ভক্ত।

এদিকে আরও একটি নতুন জল্পনার জন্ম দিয়েছে ট্রেলারটি। অনেকের ধারণা, পিটার পার্কারের পরিবর্তিত শক্তি তাকে ধীরে ধীরে ম্যান-স্পাইডার-এ রূপান্তরিত করছে।

তবে কমিকস পাঠকদের কাছে আগে থেকেই বেশ পরিচিত এই চরিত্রটি।

উল্লেখ্য, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আগামী ৩০ জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।



স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডেমার্ভেল সুপারহিরোট্রেলার প্রকাশহলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা