দ্রুততম ৯০০ মিলিয়নের মাইলফলকে স্পাইডার-ম্যান
বিনোদন ডেস্ক

মুক্তির ৩৬ দিনে ৯০০ মিলিয়ন ডলারের আয় করেছে স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে
বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে টম হল্যান্ড অভিনীত মার্ভেল সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির মাত্র ৩৬ দিনে উত্তর আমেরিকার বক্স অফিসে ৯০০ মিলিয়ন ডলারের আয় ছাড়িয়েছে সিনেমাটি।
এর মাধ্যমে সবচেয়ে দ্রুত এই মাইলফলক স্পর্শ করা সিনেমা হয়েছে এটি। এর আগে ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’ ৫০ দিনে ৯০০ মিলিয়ন ডলার আয় করেছিল।
বিশ্বব্যাপী ‘ব্র্যান্ড নিউ ডে’র আয় প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলার। টানা ছয় সপ্তাহ এটি ঘরোয়া বক্স অফিসের শীর্ষে রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন।






