Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

মার্ভেলের নতুন ‘ঘোস্ট রাইডার’ রায়ান গসলিং!

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:২৩
মার্ভেলের নতুন ‘ঘোস্ট রাইডার’ রায়ান গসলিং!

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বিনোদন জগতে বোমার মতো ফাটল সবচেয়ে বড় খবরটি! বিশ্বখ্যাত মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে আনুষ্ঠানিকভাবে পা রাখছেন জনপ্রিয় হলিউড তারকা রায়ান গসলিং।

তবে কোনো সাধারণ হিরো নয়, বরং আগুন ঝরানো মোটরসাইকেল চালক ও খুলি মাথার বিখ্যাত সুপারহিরো ‘ঘোস্ট রাইডার’ বা জনি ব্লেজের ভূমিকায় দেখা যাবে ‘বার্বি’ ও ‘লা লা ল্যান্ড’ খ্যাত এই মেগাস্টারকে।

আমেরিকার বিখ্যাত ‘সান দিয়েগো কমিক-কন ২০২৬’-এর জমকালো মঞ্চে সম্পূর্ণ নাটকীয় কায়দায় মার্ভেল স্টুডিওর প্রধান কেভিন ফাইগি এই মেগা কাস্টিংয়ের ঘোষণা দেন।

কমিক-কনের ‘হল এইচ’ প্যানেলে যখন সাংবাদিকরা আগামী দিনের সুপারহিরোদের নিয়ে কেভিন ফাইগিকে প্রশ্ন করছিলেন, তখনই প্রেক্ষাগৃহের স্পিকারে বিকট শব্দে বেজে ওঠে এক সুপারবাইকের ইঞ্জিন গর্জন! আর সেই শব্দের সাথেই আলো ঝলমলে মঞ্চে উঠে আসেন রায়ান গসলিং। উপস্থিত হাজার হাজার ভক্তের বিকট উল্লাসে কেঁপে ওঠে পুরো হল।

মঞ্চে দাঁড়িয়ে নিজের আবেগ ধরে রাখতে না পেরে রায়ান বলেছেন, ‘ওয়াও! সত্যিই কি এমনটা ঘটছে? আপনারা সবাই জানেন এই ঘোস্ট রাইডার চরিত্রটিতে অভিনয় করা আমার জীবনের বহু পুরোনো স্বপ্ন ছিল।’

আরও পড়ুন

জনগণ একজোট হলে সরকারকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা যায়

২৬ জুলাই ২০২৬


ছবিটি কে পরিচালনা করবেন—তা নিয়েও ভক্তদের চমকে দেন রায়ান নিজেই। তিনি জানান, ব্লকবাস্টার ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমার পরিচালক শন লেভি হাত দিচ্ছেন মার্ভেলের এই নতুন ঘোস্ট রাইডার সোলো প্রজেক্টে।

মঞ্চে উঠে পরিচালক শন লেভি হেসে বলেছেন, ‘দুই বছর আগে ডেডপুল নিয়ে এই মঞ্চে এসেছিলাম। এবার যখন রায়ান আমাকে বলল ঘোস্ট রাইডার নিয়ে কাজ করার কথা, আমি আর এক মুহূর্ত দেরি না করে বললাম, ভাই, চলো বাইকে স্টার্ট দেওয়া যাক! ২০২৮ সালে দেখা হচ্ছে সিনেমা হলে!’

এর আগে ২০০৭ ও ২০১১ সালে মার্ভেল ইউনিভার্সের বাইরে তৈরি দুটি সিনেমায় আগুনঝরা ‘ঘোস্ট রাইডার’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে তোলপাড় ফেলে দিয়েছিলেন বিখ্যাত অভিনেতা নিকোলাস কেজ।

এছাড়া ‘এজেন্টস অব শিল্ড’ সিরিজে গ্যাব্রিয়েল লুনাকে ভিন্ন এক ঘোস্ট রাইডার চরিত্রে দেখা গেলেও তা মূল এমসিইউ-র অংশ ছিল না। এবারই প্রথমবার আনুষ্ঠানিকভাবে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বিশাল ক্যানভাসে পা রাখছে এই চরিত্রটি, আর তাতেই নাম লেখালেন রায়ান গসলিং।

বর্তমানে শন লেভি ও রায়ান গসলিং জুটি ‘স্টার ওয়ার্স: স্টারফাইটার’ সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন, যা ২০২৭ সালে মুক্তি পাবে। আর তাদের এই মেগা মার্ভেল প্রজেক্ট ‘ঘোস্ট রাইডার’ প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে ২০২৮ সালে!

রায়ান গসলিংগোস্ট রাইডারমার্ভেল সিনেমাটিক ইউনিভার্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ষড়যন্ত্রকারী কারা

    ষড়যন্ত্রকারী কারা