Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

প্রকাশ রাজ

জনগণ একজোট হলে সরকারকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা যায়

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৯
জনগণ একজোট হলে সরকারকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা যায়

প্রকাশ রাজ

ভারতের শিক্ষা ব্যবস্থা ও নিট-ইউজি প্রশ্নফাঁস জালিয়াতিকে কেন্দ্র করে গড়ে ওঠা শিক্ষার্থীদের অভূতপূর্ব আন্দোলনের মুখে অবশেষে নতিস্বীকার করলেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

দীর্ঘদিন ধরে চলা প্রবল বিক্ষোভের মুখে শনিবার আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। আর আন্দোলনকারী শিক্ষার্থীদের এই ঐতিহাসিক জয়ে উল্লাসে ফেটে পড়েছে বলিউড বিনোদন অঙ্গন!

সোনাক্ষী সিনহা, বিজয় ভার্মা থেকে শুরু করে প্রকাশ রাজ, বীর দাসদের মতো তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে রাজপথের তরুণদের এই অবিশ্বাস্য জয় উদযাপন করছেন।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর সামনে আসতেই ‘এ দিল হ্যায় মুশকিল’ সিনেমার সেই জনপ্রিয় গানের সুর টেনে খোঁচা দেন জনপ্রিয় অভিনেতা বিজয় ভার্মা। তিনি লেখেন, ‘আচ্ছা চলতা হুঁ.. দুয়াও মে ইয়াদ রাখনা!’

অন্যদিকে, অভিনেত্রী সোনাক্ষী সিনহা নিজের ইনস্টাগ্রামে একাধিক ভিডিও পোস্ট করে শিক্ষার্থীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে এই জয় উদযাপনের আহ্বান জানান।

যন্তর মন্তরের আন্দোলন স্থলে সশরীরে উপস্থিত থাকা দক্ষিণী প্রবীণ অভিনেতা প্রকাশ রাজ ‘ককরোচ জনতা পার্টি’ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে লেখেন, ‘অভিনন্দন আমার বীর তরুণরা! পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক স্যারসহ যারা এদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের সবাইকে স্যালুট। আপনারা প্রমাণ করেছেন, জনগণ একজোট হলে একটি সরকারকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা যায়!’


আরও পড়ুন

ককরোচদের আন্দোলনে সরব হলিউড অভিনেতা জন কিউস্যাক

২৪ জুলাই ২০২৬



অভিনেত্রী তিলোত্তমা শোমে আবেগাপ্লুত হয়ে লেখেন, ‘এই ঐতিহাসিক তরুণ বিপ্লবের সাক্ষী হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। তরুণ সমাজ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাজপথের লড়াই কাকে বলে!’

বলিউডের উদীয়মান তারকা ঈশান খাট্টার সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আজ পুরো ভারতের জয় হলো, আজ গণতন্ত্র জিতল! কোটি কোটি মানুষের সম্মিলিত প্রতিবাদ সমস্ত অন্যায়কে ভাসিয়ে নিয়ে গেছে। ভীষণ গর্ব হচ্ছে এই তরুণদের জন্য। এমন ভারতবর্ষেই তো আমি বড় হতে চেয়েছিলাম! মা তোমাকে সালাম।’

গায়ক আরমান মালিক সংক্ষিপ্ত বার্তায় লেখেন, ‘পাওয়ার অব দ্য ইউথ!’ এ ছাড়া স্বরা ভাস্কর, দিয়া মির্জা, গুল পানাগ, ওয়ামিকা গাব্বি এবং কৌতুকাভিনেতা বীর দাস আন্দোলনকারী শিক্ষার্থীদের অদম্য সাহসের ভূয়সী প্রশংসা করেছেন।

শনিবার সামাজিক মাধ্যম ‘এক্স’-এ নিজের পদত্যাগের চিঠি প্রকাশ করেন ধর্মেন্দ্র প্রধান। এতে তিনি লেখেন, ‘দেশের যুবসমাজ শুধু ভারতের ভবিষ্যৎ নয়, তারা নতুন ভারত গড়ার কারিগর। বিগত দশ দিনের উত্তাল ঘটনাপ্রবাহ আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। দেশের তরুণদের এই আবেগ ও বিশ্বাসের কাছে আমার ব্যক্তিগত কোনো পদের অহংকার বড় হতে পারে না।’

প্রকাশ রাজককরোচ আন্দোলনবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ষড়যন্ত্রকারী কারা

    ষড়যন্ত্রকারী কারা

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?