Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ অভিনেত্রী

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১০:৩০
মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ অভিনেত্রী

মেরি রিভেরা

জীবনের প্রথম অভিনয়, তাও আবার বিশ্বখ্যাত মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের মেগা বাজেটের সিনেমায়! মাত্র কয়েক মিনিটের উপস্থিতি দিয়েই বিশ্ব জুড়ে লাখ লাখ সিনেমাপ্রেমীর হৃদয় জয় করে নিয়েছিলেন তিনি।

বলছি ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমার জনপ্রিয় দাদি চরিত্র রূপায়নকারী অভিনেত্রী মেরি রিভেরার কথা। ৮২ বছর বয়সে মারা গেছেন এই প্রবীণ অভিনেত্রী।

আমেরিকান সেলিব্রিটি নিউজ পোর্টাল টিএমজেডের তথ্য অনুযায়ী, গত ১৫ এপ্রিল হাওয়াইয়ের হোনোলুলুতে স্ট্রোকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেরি রিভেরা।

গুরুতর স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর মেরি রিভেরাকে নিবিড় পরিচর্যায় আইসিইউতে রাখা হয়েছিল। পরে চিকিৎসকরা তার পরিবারকে জানান যে তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। চিকিৎসকদের পরামর্শে পরিবার শেষপর্যন্ত তাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেওয়ার বেদনাদায়ক সিদ্ধান্ত নেয়।

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমাটিই ছিল মেরি রিভেরার জীবনের প্রথম ও একমাত্র চলচ্চিত্র। সিনেমায় তিনি টম হল্যান্ডের বন্ধু নেড লিডসের দাদির ভূমিকায় অভিনয় করেছিলেন।

আরও পড়ুন

ডিপফেক নিয়ে ম্রুণালের কড়া আইনি হুঁশিয়ারি

০৫ আগস্ট ২০২৬

স্মরণীয় সেই দৃশ্যে দেখা যায়, অন্য ইউনিভার্স থেকে আচমকা অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডার-ম্যান নেডদের ড্রয়িংরুমে এসে পড়ে। কিন্তু ভূত দেখার মতো ভয় না পেয়ে অত্যন্ত শান্ত ভঙ্গিতে ফিলিপিনো তাগালগ ভাষায় কথা বলতে থাকেন দাদি!

এমনকি ঘরের সিলিং থেকে মাকড়সার জাল পরিষ্কার করার নির্দেশ দেন স্পাইডার-ম্যানকে। এরপর টোবি ম্যাগুইয়ারের আগমন ঘটে। দুই স্পাইডার-ম্যানকে ঘরের জঞ্জাল পরিষ্কার করার তাগিদ দেওয়া সেই কমেডি দৃশ্যটি প্রেক্ষাগৃহে দর্শকদের হাসির রোল তুলেছিল।

মেরি রিভেরার অভিনয়ে আসার গল্পটি বেশ চমৎকার। তার নাতনি অ্যাঞ্জি কেলি ফেসবুকে একটি কাস্টিং বিজ্ঞাপন দেখতে পান, যেখানে ৫০ থেকে ৯০ বছর বয়সী হাওয়াইয়ান-ফিলিপিনো বংশোদ্ভূত একজন দাদি খোঁজা হচ্ছিল। কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও পরিবারের উৎসাহে অডিশন দেন মেরি এবং সরাসরি সুযোগ পেয়ে যান মার্ভেলের এই কালজয়ী প্রজেক্টে।

টম হল্যান্ড ও জেন্ডায়া অভিনীত ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ মুক্তির পর পরেই তার মৃত্যুর খবরে বিশ্ব জুড়ে মার্ভেল ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মেরি রিভেরাস্পাইডার-ম্যানমার্ভেল সিনেমাটিক ইউনিভার্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প