Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

ডিপফেক নিয়ে ম্রুণালের কড়া আইনি হুঁশিয়ারি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৯:৪৬
ডিপফেক নিয়ে ম্রুণালের কড়া আইনি হুঁশিয়ারি

ম্রুণাল ঠাকুর

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের বিকৃত ছবি ও ভিডিও বানানোর দৌরাত্ম্য যেন থামছেই না! এবার এই সাইবার অপরাধ ও ডিপফেকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর।

তার ছবি ব্যবহার করে তৈরি করা যেকোনো ভুয়া ও বিকৃত কনটেন্টের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন এই তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে ম্রুণাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ ধরনের অপরাধমূলক কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সম্প্রতি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ফরমাল নোটিশ প্রকাশ করেছেন ম্রুণাল ঠাকুর। ডিপফেক সৃষ্টিকারীদের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘অবিলম্বে এই নোংরামি বন্ধ করুন, অন্যথায় এটিকে আমার পক্ষ থেকে আপনাদের জন্য শেষ আইনি নোটিশ হিসেবে ধরে নিন। আমার রূপ বা পরিচয়ের যেকোনো ধরনের অপব্যবহার করা হলে আমি সরাসরি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব।’

সাইবার বুলিং ও ডিপফেক চক্রকে রুখে দিতে কেবল হুঁশিয়ারিতেই থেমে থাকেননি ম্রুণাল। তার এক্স অ্যাকাউন্টের একটি বিশেষ পোস্টের লিঙ্ক ইনস্টাগ্রামে শেয়ার করে ভক্তদের সাহায্য চেয়েছেন তিনি।

আরও পড়ুন

৬০০ ঘণ্টার পরিশ্রমে ঐশ্বরিয়ার রাজকীয় সাজ, ছিল ৭ হাজার খাঁটি মুক্তা

০৪ আগস্ট ২০২৬

অনলাইনে হেনস্তাকারীদের কটাক্ষ করে ম্রুণাল লেখেন, ‘সেই সব স্ক্রিন বা কিবোর্ড যোদ্ধাদের জন্য একরাশ করুণা, যারা ভেবেছিল এসব অপকর্ম করে কোনোদিন কোনো আইনি শাস্তির মুখে পড়তে হবে না! আপনারা যদি অনলাইনে কাউকে হেনস্তা করতে কিংবা সম্মতি ছাড়া এআই দিয়ে তৈরি কোনো অশালীন ছবি বা ভিডিও শেয়ার করতে দেখেন, তবে সেই অ্যাকাউন্টগুলোকে আমার এই পোস্টে ট্যাগ করে রিপোর্ট করুন।’

সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তির অপব্যবহার ভারতীয় বিনোদন জগতে এক বড় আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। ম্রুণাল ঠাকুরের আগে রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট এবং রণবীর সিংয়ের মতো শীর্ষ তারকারাও এই ডিপফেকের শিকার হয়েছেন।

বিশেষ করে ২০২৩ সালে লিফটের ভেতর এক নারীর শরীরে এআই প্রযুক্তির মাধ্যমে রাশমিকা মান্দানার মুখ বসিয়ে তৈরি করা একটি নোংরা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। ঘটনাটি নিয়ে অমিতাভ বচ্চনের মতো বর্ষীয়ান অভিনেতারাও ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং কঠোর আইনের দাবি তুলেছিলেন।

কাজের দিক থেকে ম্রুণাল ঠাকুরকে সর্বশেষ দেখা গেছে বরুণ ধাওয়ান ও পূজা হেগড়ের সঙ্গে ডেভিড ধাওয়ানের সিনেমা ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’-তে।

ম্রুণাল ঠাকুরআইনি হুঁশিয়ারিডিপফেকবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প