বলিউডের ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল’ অভিনেত্রী বিপাশা বসু আর তার ফিটনেস নিয়ে নতুন করে প্রশংসা করার কিছু নেই। তবে সম্প্রতি বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তার একটি পোস্টকে কেন্দ্র করে নতুন করে তোলপাড় শুরু হয়েছে নেটপাড়ায়। মাসাবার সেই পোস্টে বিপাশার প্রশংসার পাশাপাশি এমন এক সূক্ষ্ম খোঁচা ছিল, যা দেখে নেটজনতার দাবি— নাম না নিয়েও অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে একদম তুলাধোনা করেছেন তিনি।ঘটনার শুরু বিপাশা বসুর সাম্প্রতিক একটি ম্যাগাজিনের প্রচ্ছদ ঘিরে। সেই প্রচ্ছদটি সামাজিকমাধ্যমে শেয়ার করে মাসাবা গুপ্তা লেখে...