Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

বিপাশা, তোমার পেশীবহুল শরীরটা ভীষণ পছন্দ— কেন বললেন মাসাবা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০
বিপাশা, তোমার পেশীবহুল শরীরটা ভীষণ পছন্দ— কেন বললেন মাসাবা

বিপাশা বসু ও মাসাবা গুপ্তা। ছবি: কোলাজ

বলিউডের ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল’ অভিনেত্রী বিপাশা বসু আর তার ফিটনেস নিয়ে নতুন করে প্রশংসা করার কিছু নেই। তবে সম্প্রতি বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তার একটি পোস্টকে কেন্দ্র করে নতুন করে তোলপাড় শুরু হয়েছে নেটপাড়ায়।

মাসাবার সেই পোস্টে বিপাশার প্রশংসার পাশাপাশি এমন এক সূক্ষ্ম খোঁচা ছিল, যা দেখে নেটজনতার দাবি— নাম না নিয়েও অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে একদম তুলাধোনা করেছেন তিনি।

ঘটনার শুরু বিপাশা বসুর সাম্প্রতিক একটি ম্যাগাজিনের প্রচ্ছদ ঘিরে। সেই প্রচ্ছদটি সামাজিকমাধ্যমে শেয়ার করে মাসাবা গুপ্তা লেখেন, ‘বিপাশাকে কভারে দেখে ভীষণ ভালো লাগছে। সে হলো জেনুইন স্টারদের শেষ প্রতিনিধি। বিপাশার মতো আর কেউ হবে না, কারণ আজকের দিনে সবাই সেই একই ছাঁচে ঢালা।’

এখানেই না থেমে বর্তমানের নতুন তারকাদের ‘একঘেয়ে ও নিস্তেজ’ বলে খোঁচা দেন মাসাবা। তবে মূল ধামাকাটা ছিল তার পরের লাইনে। বিপাশার শারীরিক গঠনের প্রশংসা করে মাসাবা লেখেন, ‘বিপাশা, আমি তোমার এই অ্যাথলেটিক আর সুগঠিত পেশীবহুল শরীরটা ভীষণ পছন্দ করি। তোমার দেওয়া ফিটনেস গোলস সত্যিই প্রশংসনীয়। এখন কারও যদি এমন সুগঠিত শরীর দেখে নারীসুলভ মনে না হয়, তবে সেটা তার দুর্ভাগ্য।’

মাসাবা তার পোস্টে সরাসরি কারও নাম নেননি ঠিকই, কিন্তু নেটিজেনদের বুঝতে একদমই সময় লাগেনি তিনি তীরটা কার দিকে ছুড়েছেন। বিষয়টি নিয়ে মুহূর্তেই শুরু হয় তুমুল চর্চা। কেউ কেউ মন্তব্য করেন, ‘মাসাবা তো নাম না নিয়েই ম্রুণালকে বিদ্ধ করলেন’। আবার কেউ লিখলেন, ‘একদম সঠিক জায়গায় আঘাত করেছেন মাসাবা’।

আরও পড়ুন

সালমান শাহর সিনেমার প্রভাব সরাসরি পড়ত ফ্যাশন শিল্পেও

০৬ সেপ্টেম্বর ২০২৬

কিন্তু কেন হঠাৎ ম্রুণাল ঠাকুরের নাম আসছে? রহস্যটা লুকিয়ে আছে ম্রুণালের পুরনো এক সাক্ষাৎকারে।

টেলিভিশন সিরিয়াল ‘কুমকুম ভাগ্য’-তে অভিনয়ের সময় সহ-অভিনেতা অরিজিৎ তানেজার সঙ্গে এক সাক্ষাৎকারে অ্যাথলেটিক ফিগার নিয়ে কথা বলছিলেন ম্রুণাল। অরিজিতের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায়, ‘তুমি কি কোনো পেশীবহুল পুরুষালি মেয়েকে বিয়ে করতে চাও? তাহলে গিয়ে বিপাশাকে বিয়ে করো। শোনো, আমি বিপাশার চেয়ে অনেক ভালো, ঠিক আছে?’

বহু বছর পুরনো সেই ভিডিও ক্লিপটি ২০২৫ সালে নতুন করে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। পেশীবহুল নারী শরীরকে ‘পুরুষালি’ আখ্যা দিয়ে বিপাশাকে বডি-শেমিং করার অপরাধে নেটিজেনদের তীব্র তোপের মুখে পড়েন ম্রুণাল। পরিস্থিতি বেগতিক দেখে পরে ক্ষমাও চান ম্রুণাল ঠাকুর। তিনি জানান, মাত্র ১৯ বছর বয়সে না বুঝে কথাটি বলেছিলেন এবং কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য তার ছিল না।

ম্রুণাল ক্ষমা চাইলেও অতীত যে পিছু ছাড়ে না, মাসাবার এই পোস্টই তা আবার প্রমাণ করে দিল। বিপাশার সুগঠিত শরীরের প্রশংসা করে মাসাবার সেই পরোক্ষ খোঁচা এখন পুরো বিনোদন জগতে হট টপিকে পরিণত হয়েছে।

বিপাশা বসুম্রুণাল ঠাকুরবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    advertiseadvertise