Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

৪ বছর পর মুক্তি পাচ্ছে ম্রুণাল-হুমার থ্রিলার ‘পূজা মেরি জান’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১৩:৫১
৪ বছর পর মুক্তি পাচ্ছে ম্রুণাল-হুমার থ্রিলার ‘পূজা মেরি জান’

ম্রুণাল ঠাকুর ও হুমা কুরেশি

বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর এবং হুমা কুরেশির ভক্তদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত এক সুখবর! টানা চার বছর আটকে থাকার পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে তাদের অভিনীত সাইবার-থ্রিলার সিনেমা ‘পূজা মেরি জান’।

ওটিটি প্ল্যাটফর্ম জিওসিনেমার অভ্যন্তরীণ জটিলতায় এতদিন আটকে ছিল সিনেমাটি। তবে সব বাধা পেরিয়ে ওটিটি জায়ান্ট ‘জি৫’ তাদের আসন্ন মুক্তির তালিকায় ছবিটির নাম যুক্ত করেছে। খুব শিগগিরই ওটিটির পর্দায় প্রিমিয়ার হবে বহুল প্রতীক্ষিত এই সিনেমার।

দিনেশ বিজনের ‘ম্যাডক ফিল্মস’ প্রযোজিত এবং নবজ্যোত গুলাটি পরিচালিত এই সিনেমাটির শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ ২০২২ সালের আগস্টেই পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। এটি ওটিটি প্ল্যাটফর্ম ‘জিওসিনেমা’-তে মুক্তি পাওয়ার কথা ছিল।

কিন্তু বিপত্তি ঘটে যখন জিওসিনেমার সাথে ‘ডিজনি+ হটস্টার’-এর একীভূতকরণ হয়। এরপরই ছবিটির স্বত্ব অন্য কোথাও বিক্রি করার সুযোগ তৈরি হয় এবং শুরু হয় অন্তহীন অপেক্ষা ও অবহেলা।

চলতি বছরের শুরুতে ছবিটির পরিচালক নবজ্যোত গুলাটি প্রযোজনা সংস্থার ওপর ক্ষোভ উগরে দিয়ে প্রকাশ্যে মুখ খোলেন। এক আবেগঘন সাক্ষাৎকারে তিনি জানান, ২০২৪ সালে তার বাবা মারা যান। মৃত্যুর শেষ দিনগুলোতেও বৃদ্ধ বাবা বারবার জিজ্ঞেস করতেন, ‘বাবা, তোমার সিনেমাটা কবে রিলিজ হবে?’

আরও পড়ুন

সাই পল্লবীর ৮ কোটির বাড়ি, অথচ জাঁকজমকহীন!

২০ জুলাই ২০২৬


বাবার সেই শেষ ইচ্ছা এতদিন পূরণ করতে না পারার আফসোস তাড়িয়ে বেড়াত পরিচালককে। অবশেষে সিনেমাটির মুক্তির ঘোষণা আসায় কিছুটা স্বস্তি পেয়েছেন তিনি।

পরিচালক আরও অভিযোগ করেছিলেন যে, ছবির সহ-প্রযোজক অমর কৌশিক ২০২৫ সালের অক্টোবর থেকে তার ফোন বা মেসেজের কোনো জবাব দিচ্ছিলেন না। কোনো উপায় না দেখে সিনেমাটিকে বাঁচানোর জন্য তিনি জনসমক্ষে মুখ খুলতে বাধ্য হন।

এটি একটি নিখাদ সাসপেন্স থ্রিলার ঘরানার সিনেমা। বর্তমান সময়ের অন্যতম বড় সামাজিক ব্যাধি—ডিজিটাল স্টকিং এবং সাইবার ক্রাইমের অন্ধকার জগতকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই গল্প।

ম্রুণাল ঠাকুর ও হুমা কুরেশির পাশাপাশি এই সিনেমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে দেখা যাবে শক্তিমান অভিনেতা বিজয় রাজ এবং বিক্রম সিং চৌহানকে।

যদিও জি৫ এখনও নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেনি, তবে জানা গেছে আর কয়েক সপ্তাহের মধ্যেই ট্রেলারসহ মুক্তির চূড়ান্ত তারিখ জানিয়ে দেওয়া হবে।

চার বছর আগের কাজ হলেও এর বিষয়বস্তু বর্তমান সময়েও ভীষণ প্রাসঙ্গিক বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা।

ম্রুণাল ঠাকুরহুমা কুরেশিবলিউড সিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise