Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

৯৭ বছর বয়সে চলে গেলেন হলিউড পরিচালক মার্ক রাইডেল

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:৪৮
৯৭ বছর বয়সে চলে গেলেন হলিউড পরিচালক মার্ক রাইডেল

মার্ক রাইডেল

হলিউডের স্বর্ণালী যুগের অন্যতম সফল ও প্রভাবশালী চলচ্চিত্র নির্মাতা মার্ক রাইডেল আর নেই। গত শুক্রবার ৯৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই হলিউড পরিচালক।

১৯৮১ সালের অন্যতম সেরা ক্লাসিক চলচ্চিত্র ‘অন গোল্ডেন পন্ড’ তৈরি করে বিশ্বজুড়ে খ্যাতি কুড়িয়েছিলেন তিনি। চলচ্চিত্র পরিচালনা ও অভিনয়ে অসাধারণ অবদানের জন্য অস্কারে মনোনীত হয়েছিলেন এই গুণী শিল্পী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তার মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বিখ্যাত মার্কিন অভিনেত্রী ও গায়িকা বেট মিডলার।

মার্ক রাইডেলের পরিচালনায় প্রথম চলচ্চিত্রে পা রেখেছিলেন অভিনেত্রী বেট মিডলার। প্রিয় পরিচালকের স্মৃতিচারণ করে তিনি লেখেন, “আমার প্রথম সিনেমা ‘দ্য রোজ’-এর পরিচালক মার্ক রাইডেল আজ সকালে চলে গেলেন। একজন নামজাদা পরিচালক হওয়ার আগে তিনি একজন উঁচু মানের অভিনেতা ছিলেন। তার সঙ্গে কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবতী মনে করি। ‘দ্য রোজ’ ও ‘ফর দ্য বয়েজ’ সিনেমায় আমাকে অভিনয় শিখিয়েছেন তিনি। আমার দুটি অস্কার মনোনয়নের পুরো কৃতিত্বই তার। শুটিং সেটে অভিনেতাদের কী প্রয়োজন, তা মাত্র দু-একটি কথায় বুঝিয়ে দেওয়ার অসাধারণ এক ক্ষমতা ছিল তার।”

আরও পড়ুন

প্রেমিকার জন্য মৃত্যুকে ভয় পান অনুরাগ কাশ্যপ!

১৬ আগস্ট ২০২৬


টিভি ধারাবাহিক দিয়ে শুরু করলেও ষাটের দশকের শেষের দিকে রূপালি পর্দায় পা রাখেন মার্ক রাইডেল। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মাইলফলক ছিল ১৯৮১ সালের পারিবারিক ড্রামা ঘরানার সিনেমা ‘অন গোল্ডেন পন্ড’। সিনেমাটি বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি সেরা পরিচালকসহ একাধিক ক্যাটাগরিতে অস্কারের জন্য মনোনীত হন মার্ক রাইডেল।

এই সিনেমাটিতেই তৎকালীন সময়ের গুরুতর অসুস্থ কিংবদন্তি অভিনেতা হেনরি ফন্ডা তার জীবনের শেষ সিনেমায় অভিনয় করে ক্যারিয়ারের প্রথম অস্কার জিতে নেন। এতে হেনরি ফন্ডার সাথে অভিনয় করেছিলেন তার মেয়ে জেন ফন্ডা এবং অভিনেত্রী ক্যাথরিন হেপবার্ন। এই সিনেমার জন্যই ইতিহাস গড়ে ক্যারিয়ারের রেকর্ড চতুর্থ অস্কারটি নিজের করে নিয়েছিলেন হেপবার্ন।

নিউ ইয়র্কে জন্ম নেওয়া মর্টিমার এইচ. রাইডেল জুইলিয়ার্ড স্কুল অব মিউজিকে পড়াশোনা করেন। জীবনের শুরুর দিকে তিনি থিয়েটারের পাশাপাশি জীবিকার তাগিদে জ্যাজ পিয়ানিস্ট হিসেবে কাজ করতেন।

পরবর্তীতে টিভিতে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করে সত্তর ও আশির দশকে হলিউডের অন্যতম সফল পরিচালক হিসেবে নিজের নাম খোদাই করেন তিনি।

রাইডেলের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পুরো বিনোদন জগতে। চলচ্চিত্র বোদ্ধাদের মতে, তার বিদায়ের মাধ্যমে হলিউড তার অন্যতম সেরা গল্পবলিয়েকে হারাল।

মার্ক রাইডেলচলচ্চিত্র পরিচালকমৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে