Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

প্রেমিকার জন্য মৃত্যুকে ভয় পান অনুরাগ কাশ্যপ!

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:০১
শেয়ার করুন:
প্রেমিকার জন্য মৃত্যুকে ভয় পান অনুরাগ কাশ্যপ!

অনুরাগ কাশ্যপ ও শুভ্রা শেট্টি

বলিউডের অন্যতম বিতর্কিত ও চর্চিত প্রেমকাহিনী পরিচালক অনুরাগ কাশ্যপ এবং শুভ্রা শেট্টির। তাদের বয়সের ব্যবধান প্রায় ২০ বছরের। অনুরাগ কাশ্যপের বয়স বর্তমানে ৫৩ বছর, অন্যদিকে শুভ্রা ৩০-এর কোঠায়।

দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে তারা একসঙ্গে আছেন। সম্প্রতি জনিস সেকুইরার সঙ্গে এক সাক্ষাৎকারে তাদের সম্পর্কের জটিলতা, বয়সের পার্থক্যের কারণে অনুরাগের তীব্র নিরাপত্তাহীনতা এবং বিয়ের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই নির্মাতা ও তার প্রেমিকা।

সম্পর্কের প্রথম দিকের দিনগুলোর কথা মনে করে অনুরাগ কাশ্যপ জানান, তাদের বয়সের বিশাল ফারাক নিয়ে লোকজনের নানা কটূক্তি তার ওপর ফেলেছিল বড় প্রভাব।

অনুরাগ বলেছেন, ‘শুভ্রার চেহারায় তার বয়সের ছাপ একেবারেই বোঝা যায় না, তাকে দেখতে এখনো আগের মতোই লাগে। কিন্তু আমি দিন দিন বুড়ো হয়ে যাচ্ছিলাম! এই জিনিসটা আমাকে এতটাই দ্বিধাগ্রস্ত ও সচেতন করে তুলেছিল যে একপর্যায়ে আমি নিজেই তাকে আমার জীবন থেকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করতে শুরু করি। তবে তার ভালোবাসাই আমাদের আটকে রেখেছে।’

আরও পড়ুন

বেবি শার্ক বয় এবার কে-পপ তারকা

১৪ আগস্ট ২০২৬


বিয়ে নিয়ে অনুরাগ জানান, শুভ্রা প্রাতিষ্ঠানিক বিয়েতে বিশ্বাসী নন। তাই তারা যেভাবে আছেন, সেভাবেই সুখে আছেন। শুভ্রা আসার পর জীবন নিয়ে তার দৃষ্টিভঙ্গি বদলে গেছে উল্লেখ করে এই নির্মাতা বলেছেন, ‘শুভ্রার সঙ্গে দেখা হওয়ার আগে আমি কখনো মৃত্যুকে ভয় পাইনি। কিন্তু এখন আমি সুস্থ থাকতে চাই, তার জন্য দীর্ঘদিন বেঁচে থাকতে চাই। জীবনের এই বয়সে এসে তার ভালোবাসায় যে শান্তি আমি পেয়েছি, যেকোনো মূল্যে আমি তা ধরে রাখতে চাই— কোনোভাবেই হারানো যাবে না!’

কথা প্রসঙ্গে শুভ্রাও যোগ করেন, জীবনের বাকেট লিস্টে তার একমাত্র চাওয়া ছিল সত্যি সত্যি প্রেমে পড়া। অনুরাগের কাছে সেই ভালোবাসা পাওয়ার পর তিনি এখন সম্পূর্ণ তৃপ্ত।

অনুরাগ কাশ্যপের সাবেক প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফ্যান্টম ফিল্মস’-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করার সময় শুভ্রার সাথে প্রথম দেখা হয় তার। ২০১৫ সালে তাদের প্রেমের গুঞ্জন ছড়ায় এবং ২০১৮ সালে সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন এই বলিপাড়ার খ্যাতনামা পরিচালক।

অনুরাগ কাশ্যপশুভ্রা শেট্টিসম্পর্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে