Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রঙিন সময়

দিশা খুঁজে পাচ্ছেন দিশা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০১:০৩
দিশা খুঁজে পাচ্ছেন দিশা

বলিউড অভিনেত্রী দিশা পাটানি সাফল্যের স্বাদ পেলেন। গত সপ্তাহে মুক্তি পাওয়া ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ অক্ষয় কুমারের সঙ্গে তার রসায়ন দর্শকের নজর কেড়েছে। এবার আসছে বহুল প্রতীক্ষিত ‘আওয়ারাপান ২’। এটিও বক্স অফিস মাতাবে বলে বিশ্লেষকদের অনুমান। সেই সঙ্গে এতে তার অভিনয় দক্ষতা আলাদাভাবে প্রশংসা কুড়াবে বলে ধারণা সংশ্লিষ্টদের। ফলে দিশা পাটানি দিশা খুঁজে পাচ্ছেন বলা যায়। ‘আওয়ারাপান ২’কে তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা হিসেবে দেখা হচ্ছে। প্রায় ১৯ বছর পর ফিরছে ২০০৭ সালের ব্যবসাসফল ‘আওয়ারাপান’-এর গল্প। শুধু ইমরান হাশমির প্রত্যাবর্তনই নয়, নতুন সংযোজন হিসেবে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি করেছেন দিশা পাটানি। গতকাল প্রকাশিত টিজারে আভাস রয়েছে, বেহালা বাদকের ভূমিকায় দেখা যেতে পারে তাকে।

নতুন টিজার দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লিখেছেন, সিনেমাটি দিশার ক্যারিয়ারে বড় মোড় আনতে পারে, কারণ এতদিন তাকে মূলত গ্ল্যামারাস চরিত্রেই বেশি দেখা গেছে। এবার হয়তো অভিনয় দক্ষতা দেখানোর সুযোগ পাচ্ছেন তিনি।

দিশাকে এই সিনেমায় নেওয়ার পেছনে রয়েছে বিশেষ পরিকল্পনা। প্রযোজক ও পরিচালক এমন একজন অভিনেত্রী খুঁজছিলেন, যাকে একই সঙ্গে রোমান্টিক ও অ্যাকশনধর্মী চরিত্রে বিশ্বাসযোগ্য মনে হবে। ‘আওয়ারাপান ২’ আগের সিনেমার মতোই একটি প্রেমের গল্প, যার পটভূমি অপরাধ জগৎ। তবে এবার আবেগ ও রোমান্সের মাত্রা আরও বড় পরিসরে দেখানো হবে। সেজন্যই নেওয়া হয়েছে দিশাকে।

টিজারে খুব অল্প সময়ের জন্য দেখা গেলেও তার উপস্থিতি দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। সিনেমায় শাবানা আজমি থাকছেন নেতিবাচক চরিত্রে। ‘আওয়ারাপান ২’ পরিচালনা করেছেন নীতিন কক্কর। প্রযোজনায় বিশেষ ফিল্মস। প্রথম ‘আওয়ারাপান’ পরিচালনা করেন মোহিত সুরি।

দিশা পাটানিবলিউড
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise