Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

‘দক্ষিণের কোকিল’ খ্যাত এস জানকী আর নেই

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১১:০৮
‘দক্ষিণের কোকিল’ খ্যাত এস জানকী আর নেই

এস জানকী

উপমহাদেশের সংগীতাকাশ থেকে নিভে গেল আরও একটি উজ্জ্বল নক্ষত্র। চিরতরে থমকে গেল ২০টি ভাষার সুরের জাদু। ভারতীয় সংগীতের অন্যতম শ্রেষ্ঠ ও কালজয়ী গায়িকা এস জানকী আর নেই।

গত শনিবার ভারতের মহীশূরে ৮৮ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মিষ্টি ও মেলোডিয়াস কণ্ঠের জন্য পুরো ভারতে তিনি ‘দক্ষিণের কোকিল’ নামে পরিচিত ছিলেন।

গায়িকার নাতনি অপ্সরা বৈদ্যুলা ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে এই দুঃখজনক খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, জীবনের শেষ মুহূর্তগুলোয় পরিবারের সবাই তার পাশেই ছিলেন এবং অত্যন্ত শান্তিতে বিদায় নিয়েছেন এই সুরসম্রাজ্ঞী।

১৯৩৮ সালের ২৩ এপ্রিল অন্ধ্রপ্রদেশের এক সাধারণ পরিবারে জন্ম নেন এস জানকী। প্রাতিষ্ঠানিক বা বড় কোনো ওস্তাদের কাছে গানের তালিম না নিলেও ছোটবেলা থেকেই তার গলায় ছিল স্রষ্টার দেওয়া এক জাদুকরি সুর। মাত্র ৯ বছর বয়সে প্রথমবার স্টেজে গান গেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন

হলিউড ডেব্যুতে কেভিন স্পেসির প্রশংসায় দিশা পাটানি

১২ জুলাই ২০২৬

বিশ বছর বয়সে কাকার পরামর্শে চেন্নাইয়ের বিখ্যাত এভিএম স্টুডিওতে অডিশন দিতে যান জানকী। ব্যস, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ১৯৫৭ সালে তামিল সিনেমা দিয়ে প্লেব্যাকে যাত্রা শুরু করে টানা ছয় দশক ভারতীয় সংগীত জগতে রাজত্ব করেছেন তিনি।

এস জানকীর গায়কীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার ভাষার ওপর দখল। শুধু দক্ষিণ ভারতের তামিল, তেলুগু, কন্নড় বা মালয়লাম গানই নয়, তিনি সমান জনপ্রিয় ছিলেন হিন্দি গানেও। আর আমাদের বাংলা ভাষার প্রতিও ছিল তার দারুণ টান; চমৎকার উচ্চারণে বেশ কিছু বাংলা গানও গেয়েছেন তিনি।

ভারত ছাড়িয়ে ইংরেজি, জাপানি, জার্মান ও সিংহলি ভাষাতেও গান রেকর্ড করার এক অনন্য কীর্তি রয়েছে তার ঝুলিতে। দীর্ঘ ক্যারিয়ারে ঝুলিতে পুরেছেন ৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বিভিন্ন রাজ্যের ৩৩টি রাষ্ট্রীয় পুরস্কার।

ভারতের রাজ্যসভার সদস্য মল্লিকার্জুন খাড়গে শোক প্রকাশ করে বলেছেন, ‘ছয় দশকেরও বেশি সময় ধরে জানকী আম্মার সোনালি কণ্ঠ প্রজন্ম থেকে প্রজন্মে ভারতীয় সংগীতকে সমৃদ্ধ করেছে। তিনি আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন।’

ব্যক্তিগত জীবনে ১৯৯৭ সালে স্বামী রামপ্রসাদকে হারান জানকী। আর চলতি বছরের জানুয়ারি মাসেই তার একমাত্র ছেলে মুরলী কৃষ্ণ মারা যান। ছেলে হারানোর মাত্র কয়েক মাসের মাথায় নিজেই চলে গেলেন না ফেরার দেশে।

গায়িকার নাতনি অপ্সরা এই কঠিন সময়ে ভক্তদের ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ জানিয়ে পরিবারের পাশে থাকার অনুরোধ করেছেন। এস জানকী হয়তো চলে গেছেন, কিন্তু তার গাওয়া হাজার হাজার চিরসবুজ গান সমস্ত গানপাগল মানুষের হৃদয়ে তাকে বাঁচিয়ে রাখবে চিরকাল।

এস জানকীসংগীতশিল্পীদক্ষিণের কোকিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি