Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
বঞ্চনা থেকে বিদ্যালয় প্রতিষ্ঠা
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

দ্য ওডিসিতে ম্যাট ডেমনের বডি ডাবল এক নারী

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১০:৫১
দ্য ওডিসিতে ম্যাট ডেমনের বডি ডাবল এক নারী

সংগৃহীত ছবি

হলিউডের কিংবদন্তি পরিচালক ক্রিস্টোফার নোলান। তার বহুপ্রতীক্ষিত সিনেমা ‘দ্য ওডিসি’ সম্প্রতি মুক্তি পেয়ে বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলেছে।

গ্রিক পৌরাণিক গল্পের ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমায় রাজা ওডিসিয়াসের চরিত্রে দুর্দান্ত অভিনয় করে প্রশংসায় ভাসছেন ম্যাট ডেমন।

তবে ছবিটির এক রোমাঞ্চকর দৈত্যাকার যুদ্ধের দৃশ্যে ম্যাট ডেমনের বডি ডাবল হিসেবে কাজ করে এক অভূতপূর্ব চমক দিয়েছেন কানাডিয়ান নারী স্টান্টওম্যান ডেভিন ডাল্টন!

সম্প্রতি জোশ হরোভিৎসের ‘হ্যাপি স্যাড কনফিউজড’ পডকাস্টে সিনেমার পেছনের নানা অভিজ্ঞতা শেয়ার করেন ম্যাট ডেমন।

সিনেমাটির ‘লেস্ট্রিগোনিয়ানস’ নামক ৭ ফুট লম্বা পৌরাণিক দৈত্যদের বিরুদ্ধে লড়াইয়ের দৃশ্যটির শুটিং কীভাবে হয়েছিল, তা বলতে গিয়ে ডেমন বলেছেন, ‘সিনেমায় তাদের তুলনামূলক অনেক বিশাল দেখাতে আমরা ফোর্সড পারসপেক্টিভ কৌশল ব্যবহার করি। দৃশ্যটিতে দৈত্যরা যাদের ওপর আক্রমণ করে, তাদের সাইজ ছোট দেখানোর প্রয়োজন ছিল। আর তখনই আমার জায়গায় বডি ডাবল হিসেবে নামেন কানাডিয়ান নারী স্টান্ট পারফর্মার ডেভিন ডাল্টন!’

ডেভিনের ফিজিক ও ফিটনেসের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ডেমন আরও যোগ করেন, ‘আমার লাইফে দেখা অন্যতম সেরা পেশিবহুল হাত ডেভিনের! শুটের প্রথম দিন ডাইনিং তাঁবুতে যখন তার সাথে দেখা হয়, আমি নিজে গিয়ে তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানাই। সিনেমায় বডি ডাবল ব্যবহার করা হলেও তার ডেডিকেশন ছিল দেখার মতো।’

আরও পড়ুন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা: নুসরাত ফারিয়া

২৪ জুলাই ২০২৬


ম্যাট ডেমনের এই প্রশংসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে ডেভিন ডাল্টন পুরো ঘটনাটিকে একদম অভাবনীয় ও দারুণ অভিজ্ঞতা বলে মন্তব্য করেছেন।

সবাই যখন আধুনিক ভিএফএক্স ও সিজিআই এর ওপর নির্ভর করে সিনেমা বানায়, ক্রিস্টোফার নোলান হাঁটলেন একদম উল্টো পথে!

‘দ্য ওডিসি’ সিনেমায় গ্রিক পৌরাণিক একচোখা দৈত্য ‘সাইক্লপস পলিফেমাস’-কে ফুটিয়ে তুলতে তিনি কোনো কম্পিউটার গ্রাফিক্সের সাহায্য নেননি। বরং পুরো শুটিংয়ে ব্যবহার করা হয়েছে ৬০ ফুট লম্বা এক বিশাল আসল পুতুল!

এছাড়া ‘দ্য ওডিসি’ চলচ্চিত্রটি ইতিহাসের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা, যা সম্পূর্ণভাবে আসল আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে।

গত ১৭ জুলাই বিশ্বজুড়ে রাজকীয়ভাবে মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে ‘দ্য ওডিসি’।

নোলানের ২০১২ সালের অলটাইম ব্লকবাস্টার ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ এর উদ্বোধনী আয়ের রেকর্ডকেও ভেঙে দিয়েছে এই সিনেমা।

অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন, জেন্ডায়ার মতো একঝাঁক মহাতারকায় ঠাসা এই সিনেমাটি বক্স অফিসে দারুণ ব্যবসা করে নতুন রেকর্ড গড়ে চলেছে।

দ্য ওডিসিম্যাট ডেমনহলিউডক্রিস্টোফার নোলান
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    আজই না আরও কিছুদিন

    আজই না আরও কিছুদিন

    ২৪ জুলাই ২০২৬, ০৬:০১

    বিদ্যুৎ বিতরণ বেসরকারিতে গেলে সংকটের শঙ্কা

    বিদ্যুৎ বিতরণ বেসরকারিতে গেলে সংকটের শঙ্কা

    ২৪ জুলাই ২০২৬, ০৫:৪৭

    নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের মা রোকেয়া খানম মারা গেছেন

    নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের মা রোকেয়া খানম মারা গেছেন

    ২৪ জুলাই ২০২৬, ০০:০৬

    আয়কর আইনের ১৪৭ ধারা, উদ্বিগ্ন শীর্ষ আট বাণিজ্য সংগঠন

    আয়কর আইনের ১৪৭ ধারা, উদ্বিগ্ন শীর্ষ আট বাণিজ্য সংগঠন

    ২৪ জুলাই ২০২৬, ০০:১৮

    মেট্রো রেখে মনোরেলে মনোযোগ

    মেট্রো রেখে মনোরেলে মনোযোগ

    ২৪ জুলাই ২০২৬, ০৫:৩২

    এমপি মনিরুল হক চৌধুরী নারীসহ আটকের দাবিটি সত্য নয়

    এমপি মনিরুল হক চৌধুরী নারীসহ আটকের দাবিটি সত্য নয়

    ২৪ জুলাই ২০২৬, ০০:৩৫

    বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৫

    বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৫

    ২৪ জুলাই ২০২৬, ০৫:৪২

    সংসদ সদস্যের অনৈতিক কাণ্ড ও রাজনৈতিক নৈতিকতা

    সংসদ সদস্যের অনৈতিক কাণ্ড ও রাজনৈতিক নৈতিকতা

    ২৪ জুলাই ২০২৬, ০৫:৪০

    মোহন রায়হানের ‘জুলাই এখন’ কবিতায় কী আছে, আপত্তি কেন?

    মোহন রায়হানের ‘জুলাই এখন’ কবিতায় কী আছে, আপত্তি কেন?

    ২৪ জুলাই ২০২৬, ০১:৪২

    আজকের নামাজের সময়সূচি (২৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২৪ জুলাই)

    ২৪ জুলাই ২০২৬, ০৭:২২

    নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

    নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

    ২৪ জুলাই ২০২৬, ০১:১২

    বঞ্চনা থেকে বিদ্যালয় প্রতিষ্ঠা

    বঞ্চনা থেকে বিদ্যালয় প্রতিষ্ঠা

    ২৪ জুলাই ২০২৬, ০৩:২২

    বিয়ের স্বপ্নে রচিত হলো মৃত্যুর গল্প

    বিয়ের স্বপ্নে রচিত হলো মৃত্যুর গল্প

    ২৪ জুলাই ২০২৬, ০২:০০

    মন্ত্রী বহাল রেখে শিক্ষা সচিব সরালো মোদি সরকার

    মন্ত্রী বহাল রেখে শিক্ষা সচিব সরালো মোদি সরকার

    ২৪ জুলাই ২০২৬, ০৩:২১

    সুতরাং

    সুতরাং

    ২৪ জুলাই ২০২৬, ০৫:২৯

    advertiseadvertise