বদলে যাচ্ছে দেশের গ্রামীণ অর্থনীতির চিত্র। দিন যতই যাচ্ছে ঘটছে রূপান্তর, কমছে কৃষিভিত্তিক আয়নির্ভরতা। বাড়ছে অকৃষি কর্মকাণ্ড। এই পরিবর্তনের ক্ষেত্রে রেমিট্যান্স, উন্নত যোগাযোগব্যবস্থা, করপোরেট সম্পৃক্ততা, নতুন উৎপাদন সম্পর্ক, সামাজিক পরিবর্তন, নারীর ভূমিকা, ক্ষমতার গতিপ্রকৃতি, স্থানীয় রাজনীতির প্রভাব দেখছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)। এই দপ্তরের ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক’ বলছে, অকৃষি কার্যক্রমের দিকে কাঠামোগত রূপান্তর ঘটায় ২০২০ সালের মধ্যে কৃষি খাতে কর্মসংস্থান ৪৩ শ...