Agamir Somoy E-Paper
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে তাসলিমা
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খানসামায় আগাম আলু চাষে ব্যস্ত কৃষক

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:৩৯
শেয়ার করুন:
খানসামায় আগাম আলু চাষে ব্যস্ত কৃষক

আলু চাষের জমিতে কাজ করছেন দিনাজপুরের খানসামা উপজেলার কৃষকেরা। ছবি: আগামীর সময়

‘কোথারে রে ভাই, কোথারে দেখে যাবি আয়না? দারুণ আলুর ফলন, তবে আলু কেহ খায় না। আলুচাষি কৃষকগোষ্ঠী ন্যায্যের দাবিদার; ব্যবসায়ী মহলে চলছে মারাত্মক কারবার।’ লেখক মিজানুর রহমান রাজবংশীর ‘আলুবাজ’ কবিতার এই পঙ্‌ক্তিগুলো আলুচাষিদের উৎপাদন ও ন্যায্য দাম পাওয়ার বাস্তবতার কথা মনে করিয়ে দেয়।

তবে এবার ভালো ফলন ও আগাম আলু বাজারে তুলে লাভের আশায় নতুন করে স্বপ্ন বুনছেন দিনাজপুরের খানসামা উপজেলার কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকায় মাঠে মাঠে শুরু হয়েছে আগাম আলু রোপণের কাজ। চলতি মৌসুমে উপজেলায় ২ হাজার ৭২৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এরই মধ্যে ৪০০ হেক্টর জমিতে আগাম আলুর আবাদ সম্পন্ন হয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আগাম ধান কাটা ও মৌসুমি সবজি ঘরে তোলার পর উঁচু জমিগুলোতে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কেউ জমি প্রস্তুত করছেন, কেউ বীজ সংগ্রহ করছেন, আবার কেউ শ্রমিকদের নিয়ে আলু রোপণ করছেন। গ্র্যানুলা, স্টোরিজ ও সেভেন জাতের আলু চাষে বেশি আগ্রহ দেখা যাচ্ছে। মৌসুমের শুরুতে আলু বাজারে তুলতে পারলে তুলনামূলক বেশি দাম পাওয়া যায়, এমন প্রত্যাশা থেকেই আগাম চাষে ঝুঁকছেন তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে খানসামায় ২ হাজার ৭২৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর উপজেলায় আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৭ হাজার ১৯৮ টন।

আরও পড়ুন

লোকসানের শঙ্কা নিয়েই দিনাজপুরে আগাম আলু চাষ

২৩ অক্টোবর ২০২৬

উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কৃষক আব্দুস সালাম জানিয়েছেন, গত বছর আগাম ধান কাটার পর জমিতে আলু চাষ করে ভালো লাভ পেয়েছিলেন। তখন উৎপাদিত আলু প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি করতে পেরেছিলেন। সেই অভিজ্ঞতা থেকে এবার আরও বেশি জমিতে আলু চাষের উদ্যোগ নিয়েছেন।

কৃষক রফিকুল ইসলাম বলেছেন, এবার ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে উত্তোলন করা যায়, এমন সেভেন জাতের আলু রোপণ করেছি। আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের তুলনায় এবার ভালো ফলন হবে বলে আশা করছি। সময়মতো আগাম আলু বাজারে তুলতে পারলে ভালো দাম পাওয়া যায়, যা কৃষকের বাড়তি আয়ের সুযোগ তৈরি করে।

একই ইউনিয়নের খামারপাড়া এলাকার নেউলা গ্রামের আবু তাহের তিন বিঘা, কায়েমপুর গ্রামের সাইফুল ইসলাম এক বিঘা, জনাব আলী দেড় বিঘা এবং আরিফুল দুই বিঘা জমিতে আগাম আলু চাষের প্রস্তুতি নিয়েছেন। তাদের মতো অনেক কৃষকই লাভের আশায় আগাম জাতের আলু রোপণে ব্যস্ত।

কৃষক জাহানুর ইসলাম বললেন, ‘আমাদের এলাকার উঁচু ও বালুমিশ্রিত মাটি আগাম আলু চাষের জন্য বেশ উপযোগী। প্রাকৃতিক দুর্যোগে বড় ধরনের ক্ষতি না হলে এ চাষে ভালো ফলন পাওয়া যায়। মৌসুমের শুরুতে আলু উত্তোলন করে রাজধানীসহ দেশের বিভিন্ন বড় শহরের বাজারে ভালো দামে বিক্রি করা সম্ভব। এতে কৃষকেরা তুলনামূলক বেশি লাভ করতে পারেন। পাশাপাশি অন্যান্য ফসলে লোকসান হলে আগাম আলু চাষের আয় সেই ক্ষতি পুষিয়ে নিতে সহায়তা করে। তাই কম সময়ে ফলন পাওয়া যায় এমন আগাম জাতের আলু চাষে আমরা বেশি আগ্রহী।’

কৃষকদের আগাম আলু চাষে উৎসাহিত করতে মাঠপর্যায়ে পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। উপসহকারী কৃষি কর্মকর্তা শ.ম. জাহিদুল ইসলাম জানিয়েছেন, খানসামায় আগাম আলু চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। অনেকে নিজেদের সংরক্ষণ করা বীজ ব্যবহার করছেন, আবার কেউ কেউ বাজার থেকে বীজ সংগ্রহ করে জমিতে রোপণ করছেন। বর্তমানে উপজেলার উঁচু জমিগুলোতে আগাম আলুর আবাদ চলছে। উৎপাদন বাড়ানো এবং সঠিক পদ্ধতিতে চাষাবাদ নিশ্চিত করতে কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার জানিয়েছেন, খানসামার মাটি আগাম আলু চাষের জন্য অত্যন্ত উপযোগী। নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকদের মানসম্মত বীজ ব্যবহার, সুষম সার প্রয়োগ, সঠিক পদ্ধতিতে সেচ এবং রোগবালাই দমনে সচেতন থাকতে হবে। ভালো ফলনের জন্য কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী নিয়মিত জমির পরিচর্যা করাও জরুরি।

তিনি আরও জানালেন, মৌসুমের বাকি সময়ে আলুর আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বাড়ানোর প্রত্যাশা রয়েছে। তবে এ ক্ষেত্রে আবহাওয়ার অনুকূলতা, রোগবালাই নিয়ন্ত্রণ এবং কৃষকদের যথাযথ পরিচর্যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলু চাষজমিকৃষককৃষিদিনাজপুরখানসামা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    উত্তরের চিতাবাঘেরা ফিরতে চায়

    উত্তরের চিতাবাঘেরা ফিরতে চায়

    রেসিডেনসিয়াল মডেল কলেজের পাসের হার ৯৯.৮৯ শতাংশ

    রেসিডেনসিয়াল মডেল কলেজের পাসের হার ৯৯.৮৯ শতাংশ

    বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

    বদলে যাচ্ছে জিয়া উদ্যান

    বগুড়ার ৫ কলেজের সবাই ফেল, কারণ জানতে ইউএনওদের নির্দেশ

    বগুড়ার ৫ কলেজের সবাই ফেল, কারণ জানতে ইউএনওদের নির্দেশ

    আড়ালের মিনার মাহমুদ

    আড়ালের মিনার মাহমুদ