Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কাপাসিয়ায় রক মেলনে নতুন স্বপ্ন কৃষকের

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯
কাপাসিয়ায় রক মেলনে নতুন স্বপ্ন কৃষকের

কৃষি উদ্যোক্তা কামরুজ্জামান খানের রক মেলনের ক্ষেত। ছবি: আগামীর সময়

গাছ জুড়ে ঝুলছে তরমুজের মতো দেখতে সারি সারি ফল। কোনোটি সবুজ, কোনোটি হলুদ। কাছে গেলে বোঝা যায়, এগুলো তরমুজ নয়, মরু অঞ্চলের পরিচিত ফল সাম্মাম বা রক মেলন। গাজীপুরের কাপাসিয়ায় নতুন এই ফলের চাষ করে সম্ভাবনা দেখছেন কৃষি উদ্যোক্তা মো. কামরুজ্জামান খান। এরই মধ্যে প্রায় ৫০ হাজার টাকার ফল বিক্রি করেছেন তিনি। পুরো বাগান থেকে ৬ থেকে ৭ লাখ টাকা বিক্রির আশা করছেন।

কামরুজ্জামান খান উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামের বাসিন্দা। তরগাঁও ইউনিয়নের উত্তর খামার এলাকায় বর্গা নেওয়া প্রায় সাড়ে ৮ বিঘা জমিতে এবার আধুনিক পদ্ধতিতে রক মেলনের আবাদ করেছেন তিনি। কৃষি বিভাগের পরামর্শে মালচিং ফিল্ম ব্যবহার করে চাষাবাদ করছেন। বাড়ি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের এ জমির জন্য প্রতি বিঘায় বছরে ১৫ হাজার টাকা করে বর্গা দিতে হচ্ছে।

সরেজমিন উত্তর খামার এলাকার বাগানে দেখা যায়, বিস্তীর্ণ জমিতে ছড়িয়ে আছে রক মেলনের গাছ। গাছের নিচে বিছানো হয়েছে মালচিং ফিল্ম। কোথাও শ্রমিকরা গাছের পরিচর্যা করছেন, কোথাও ফলধারী লতা মাচায় তুলে দিচ্ছেন। আগাছা পরিষ্কারসহ নানা কাজে ব্যস্ত তারা।

কামরুজ্জামান খান জানিয়েছেন, নতুন এ ফল চাষে শুরুতে ঝুঁকি থাকলেও ফলন ও বাজারদর তাকে আশাবাদী করেছে। এরই মধ্যে প্রায় ৫০ হাজার টাকার ফল বিক্রি করেছেন। পুরো বাগানের ফল বিক্রি শেষ হলে ৬ থেকে ৭ লাখ টাকা বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে। তবে উৎপাদন ব্যয়, ফলন ও বাজারদরের ওপর চূড়ান্ত লাভ নির্ভর করবে।

আরও পড়ুন

আজমিরীগঞ্জে হাওর পাড়ে ফসল চাষ, পুকুরে মাছ

২৫ সেপ্টেম্বর ২০২৬

তিনি আরও জানান, চলতি মাসে পাইকারদের কাছে প্রতি কেজি রক মেলন ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি করেছেন। তবে উৎপাদন বাড়লে দাম কমে যাওয়ার ঝুঁকি রয়েছে।

বাগানের শ্রমিক রতন মিয়া মাসে ১৫ হাজার টাকা বেতনে কাজ করছেন। তিনি জানালেন, গাছে পানি দেওয়া, আগাছা পরিষ্কার, ফলের পরিচর্যা ও মাচায় লতা তুলে দেওয়াসহ বিভিন্ন কাজ করতে হয়। কাজের চাপ বাড়লে অতিরিক্ত শ্রমিকও নেওয়া হয়।

কৃষক ও শ্রমিকের দেওয়া হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত বাগানে প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে। এর সঙ্গে জমির বর্গা, শ্রমিকের মজুরি, বীজ, সার, সেচ, মালচিং ফিল্ম, মাচা তৈরি ও অন্যান্য পরিচর্যার খরচ যোগ হলে মোট উৎপাদন ব্যয় আরও বাড়বে।

কাপাসিয়ায় নতুন এ ফলের চাষ ঘিরে আশপাশের কৃষকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। তারা কামরুজ্জামানের বাগানে এসে বিনিয়োগের পরিমাণ, ফলন পেতে সময়, জমির ধরন ও বাজারদর সম্পর্কে খোঁজ নিচ্ছেন।

কাপাসিয়া উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, সাম্মাম উৎপাদনে সাধারণত ৭৫ থেকে ৯০ দিন সময় লাগে। নিয়মিত পরিচর্যা ও সঠিক ব্যবস্থাপনা করা গেলে প্রতি বিঘা জমি থেকে প্রায় ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত বিক্রির সম্ভাবনা রয়েছে। তবে প্রকৃত আয় ফলন, বাজারদর ও উৎপাদন ব্যয়ের ওপর নির্ভর করবে।

কাপাসিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয়ের অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৈয়দ শাকিল আহম্মেদ জানিয়েছেন, রক মেলনে বেটা-ক্যারোটিন ও ভিটামিন সি ছাড়াও পটাশিয়াম, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে। পুষ্টিগুণের কারণে ফলটির বাজারে চাহিদা তৈরির সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, কাপাসিয়ার তরগাঁও, টোক, বারিষাব ও সনমানিয়া এলাকার পুরনো ব্রহ্মপুত্র ও শীতলক্ষ্যা নদীর অববাহিকার দোআঁশ মাটি রক মেলন চাষের জন্য উপযোগী। তবে ভালো ফলনের জন্য নিয়মিত পরিচর্যা, সেচ, রোগবালাই নিয়ন্ত্রণ ও সঠিক সময়ে ফল সংগ্রহ জরুরি।

সাম্মাম চাষগাজীপুরকৃষি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি