Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

জিইডির প্রতিবেদনে তথ্য

কৃষিতে কমছে আয়, বাড়ছে অকৃষিতে

  • নগরায়ণে বদলে গেছে গ্রামীণ অর্থনীতির চিত্র
  • কৃষিতে ১০ বছরে কর্মসংস্থান কমতে পারে ২৩%
  • গ্রামীণ ঋণেও কৃষির অংশ কমেছে ৯%
হামিদ-উজ-জামান
হামিদ-উজ-জামান
agamir somoy
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২০
কৃষিতে কমছে আয়, বাড়ছে অকৃষিতে

বদলে যাচ্ছে দেশের গ্রামীণ অর্থনীতির চিত্র। দিন যতই যাচ্ছে ঘটছে রূপান্তর, কমছে কৃষিভিত্তিক আয়নির্ভরতা। বাড়ছে অকৃষি কর্মকাণ্ড। এই পরিবর্তনের ক্ষেত্রে রেমিট্যান্স, উন্নত যোগাযোগব্যবস্থা, করপোরেট সম্পৃক্ততা, নতুন উৎপাদন সম্পর্ক, সামাজিক পরিবর্তন, নারীর ভূমিকা, ক্ষমতার গতিপ্রকৃতি, স্থানীয় রাজনীতির প্রভাব দেখছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)। এই দপ্তরের ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক’ বলছে, অকৃষি কার্যক্রমের দিকে কাঠামোগত রূপান্তর ঘটায় ২০২০ সালের মধ্যে কৃষি খাতে কর্মসংস্থান ৪৩ শতাংশ থেকে ২০৩০ সাল নাগাদ নামতে পারে ২০ শতাংশে।

জিইডির প্রতিবেদন বলছে, গত দশকগুলোয় দ্রুত পরিবর্তন এসেছে দেশের গ্রামীণ এলাকায়। ভোক্তার চাহিদা, শিক্ষার আকাঙ্ক্ষা এবং শহুরে প্রভাব দিচ্ছে নতুন রূপ। কৃষকরা এখন আর শুধু কৃষির মধ্যে সীমাবদ্ধ নেই। বাড়ছে অকৃষি কার্যক্রম। দেশের গ্রামীণ অর্থনীতি একটি গভীর কাঠামোগত রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, যা ‘কৃষি পরিবার’ সম্পর্কিত প্রচলিত ধারণাকে করছে চ্যালেঞ্জ। গ্রামীণ জীবনযাত্রায় আসছে বৈচিত্র্য, যেখানে অনেক কৃষি পরিবারের আয়ের ৬০ শতাংশের বেশি এখন অকৃষি খাত থেকে আসে।

‘প্রায় ১৩ শতাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। একই সময়ে যান্ত্রিকীকরণের প্রসার, কৃষি মজুরি বৃদ্ধি এবং গ্রামীণ শ্রমিকদের অকৃষি কর্মকাণ্ডের দিকে ঝুঁকে পড়ার কারণে কৃষিভিত্তিক কর্মসংস্থান দ্রুত কমছে। এই পরিবর্তন পারিবারিক ভূমিকাও বদলে দিচ্ছে। পুরুষরা শহুরে ও অকৃষি কাজে চলে যাওয়ায় ফসল উৎপাদন, গবাদি পশু ও হাঁস-মুরগি পালনের দায়িত্ব নিচ্ছেন নারীরা। যদিও কৃষিকাজের সম্প্রসারণ, ঋণ এবং বাজারব্যবস্থা নারী কৃষকদের জন্য এখনো শক্ত অবস্থান তৈরি করেনি। অন্যদিকে ধান চাষ ছেড়ে ভুট্টা, শাকসবজি ও আলুর মতো উচ্চমূল্যের ফসল চাষে বৈচিত্র্য আনার স্পষ্ট আগ্রহ দেখাচ্ছেন কৃষকরা। যেখানে বাজার, ঋণ এবং কারিগরি সহায়তা পাওয়া যায়। তবুও এই রূপান্তর অসম এবং ভঙ্গুর’— উল্লেখ করা হয় প্রতিবেদনে।

এদিকে ২০০০ সাল থেকে ‘দেশের গ্রামীণ ঋণ বাজারের কাঠামোগত রূপান্তর’ শীর্ষক গবেষণা করেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক ড. কাজী ইকবাল। গত ১২ অক্টোবর এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘মোট গ্রামীণ ঋণে কমছে কৃষির অংশ। গ্রামীণ ঋণের মধ্যে প্রকৃত অর্থে কৃষির জন্য নেওয়ার অংশ ২৫ থেকে কমে দাঁড়িয়েছে ১৬ শতাংশে। এটি অর্থনীতির সামগ্রিক কাঠামোগত রূপান্তরের প্রতিফলন বলা যায়। তা ছাড়া, কৃষি ঋণ যা নেওয়া হচ্ছে, তা মূলত সার, বীজ, গবাদি পশু ক্রয় ও নগদ ভূমি ইজারায় ব্যয় হয়ে থাকে। কিন্তু কৃষিযন্ত্র কেনার ক্ষেত্রে খরচ হয় না বললেই চলে।’

জিইডির ফ্রেমওয়ার্কে বলা হয়েছে, দেশের কৃষি প্রধানত ক্ষুদ্র খামারের মাধ্যমে পরিচালিত হয়, যেখানে খামারের গড় আয়তন ১৯৬০-এর দশকে ১ দশমিক ৫ হেক্টর থেকে কমে ২০২১ সালে শূন্য দশমিক ৬ হেক্টরে নেমেছে। আবার আবাদি জমির প্রায় ৭৫ শতাংশ জুড়ে ধান চাষ হয় এবং এটি মোট ক্যালোরি গ্রহণের প্রায় ৭০ শতাংশ পূরণ করে। ধানের গড় ফলন ১৯৭১ সালে হেক্টরপ্রতি ১ দশমিক ৭ টন থেকে ২০২৩ সালে ৪ দশমিক ৮ টনে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিআরআরআই ধান ১০৭ এবং বিআরআরআই ধান ১০৮-এর মতো উচ্চ ফলনশীল জাতগুলো অনুকূল পরিস্থিতিতে হেক্টরপ্রতি ৬-৭ টন ফলন দিলেও বর্তমান গড় খামার ফলনের তুলনায় ২৫-৪০ শতাংশের একটি ব্যবধান তৈরি হয়। এই ব্যবধান পূরণ করা গুরুত্বপূর্ণ।

জিইডির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৬-২০১৯ সাল পর্যন্ত কৃষি খাতের প্রবৃদ্ধি বার্ষিক ৪ শতাংশের বেশি থাকলেও ২০২৩-২৪ অর্থবছরে তা কমে ৩ দশমিক ২১ শতাংশে দাঁড়িয়েছে। এই মন্দা ঠিক এমন একসময়ে ঘটছে, যখন খাদ্য মূল্যস্ফীতি এবং গম আমদানির ওপর নির্ভরশীলতা প্রবৃদ্ধি ত্বরান্বিত করাকে সবচেয়ে বেশি জরুরি করে তুলেছে।

জিইডির সদস্য (সচিব) ড. মনজুর হোসেনের ভাষ্য, দেশের গ্রামীণ দারিদ্র্যের হার ২০০০ সালের ৫৩ শতাংশ থেকে কমে ২০২২ সালে দাঁড়িয়েছে ২৬ শতাংশে। এটি দক্ষিণ এশিয়ার উন্নয়ন ইতিহাসে অন্যতম টেকসই দৃষ্টান্ত। এই অর্জন বাস্তব এবং একে অবমূল্যায়ন করা উচিত নয়। এর পেছনে প্রধান চালিকাশক্তি রেমিট্যান্স প্রবাহ। এতে উচ্চ অভিবাসনপ্রবণ জেলাগুলোয় গ্রামীণ পরিবারের আয়ের ৩০ শতাংশ বা তার বেশি জোগান দেয় প্রবাসী আয়। এ ছাড়া রয়েছে নারীর পোশাক খাতে অন্তর্ভুক্তি, এনজিওর আর্থিক পরিষেবা এবং কৃষির বাণিজ্যিকীকরণ।

 

কৃষিজিইডিঅর্থনীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ