Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

এমসিসিআই-পিইবির প্রতিবেদন

শিল্প উৎপাদন ও অবকাঠামো নির্মাণে গতি কমছে

  • কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা খাতে সূচক ৫০-এর ওপর
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৫
শেয়ার করুন:
শিল্প উৎপাদন ও অবকাঠামো নির্মাণে গতি কমছে

গ্রাফিকস: আগামীর সময়

টানা দুই মাস সংকোচনের পর অক্টোবরে সম্প্রসারণের ধারায় ফিরেছে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড। এ মাসে দেশের সার্বিক পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) ৩ দশমিক ২ পয়েন্ট বেড়ে ৫১ দশমিক ৮-এ দাঁড়িয়েছে। কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা— চারটি প্রধান খাতেই সূচক ৫০-এর ওপরে ওঠায় অর্থনীতিতে পুনরুদ্ধারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে উৎপাদন, নির্মাণ ও সেবা খাতে নতুন ব্যবসা ও কার্যক্রমের গতি এখনো দুর্বল।

গতকাল সোমবার প্রকাশিত অক্টোবর ২০২৬-এর পিএমআই প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে প্রতিবেদনটি প্রকাশ করেছে। পিএমআই সূচকে ৫০-এর বেশি স্কোর অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ এবং ৫০-এর নিচের স্কোর সংকোচন নির্দেশ করে।

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে চারটি প্রধান খাতের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে ছিল কৃষি। এ খাতের পিএমআই আগের মাসের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ৬১ দশমিক ২-এ পৌঁছেছে। এর মধ্য দিয়ে টানা ১৪ মাস সম্প্রসারণের ধারায় থাকল কৃষি খাত। নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম ও কর্মসংস্থানে ইতিবাচক প্রবৃদ্ধির পাশাপাশি অসমাপ্ত অর্ডার এবং উপকরণের ব্যয়সংক্রান্ত সূচকেও উন্নতি হয়েছে।

উৎপাদন খাতেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সেপ্টেম্বরে এ খাতের পিএমআই সংকোচনের অবস্থানে থাকলেও অক্টোবরে ৬ দশমিক ১ পয়েন্ট বেড়ে ৫০ দশমিক ৯-এ উঠেছে। তবে সূচক সম্প্রসারণের পর্যায়ে ফিরলেও উৎপাদন খাতের নতুন অর্ডার ও কারখানার উৎপাদন এখনো সংকোচনের মধ্যে রয়েছে। অন্যদিকে আমদানি, কাঁচামালের মজুদ ও তৈরি পণ্যের মজুদ বেড়েছে। উপকরণের উচ্চমূল্য এবং অসমাপ্ত অর্ডারের চাপও এ খাতের জন্য চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

নির্মাণ খাতের পিএমআই ২ দশমিক ৫ পয়েন্ট বেড়ে ৫১-এ দাঁড়িয়েছে। এ খাতে কর্মসংস্থান সূচক ইতিবাচক ধারায় ফিরলেও নতুন ব্যবসা ও নির্মাণ কার্যক্রমের গতি এখনো মন্থর। সেবা খাতের সূচকও ১ দশমিক ৩ পয়েন্ট বেড়ে ৫০ দশমিক ৩ হয়েছে। কর্মসংস্থানে উন্নতি হলেও নতুন ব্যবসা ও সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমের গতি এখনো দুর্বল রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিস্থিতি সূচকে চারটি খাতেই ইতিবাচক প্রত্যাশা দেখা গেছে। এতে আগামী দিনগুলোতে ব্যবসায়িক কর্মকাণ্ড আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে অর্থনীতির পুনরুদ্ধার এখনো নাজুক অবস্থায় রয়েছে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. এম মাশরুর রিয়াজ বলেছেন, অক্টোবরে পিএমআইয়ের বৃদ্ধি ইতিবাচক হলেও সামগ্রিক অর্থনীতি এখনো বেশ নাজুক। উৎপাদন, নির্মাণ ও সেবা খাতে নতুন অর্ডার এবং ব্যবসায়িক কার্যক্রম এখনো কমছে। একই সঙ্গে ব্যবসায়িক ব্যয়ও উচ্চপর্যায়ে রয়েছে।

তিনি বলেছেন, এ পুনরুদ্ধারকে টেকসই করতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, মূলধনের সংকট দূর করা এবং ব্যবসায়িক ব্যয় নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ব্যবসায়িক পরিবেশকে আরও পূর্বাভাসযোগ্য করতে হবে, যাতে উদ্যোক্তাদের আস্থা প্রকৃত বিনিয়োগে রূপ নিতে পারে।

যুক্তরাজ্যের সহায়তা এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের (এসআইপিএমএম) কারিগরি সহযোগিতায় নিয়মিত এ সূচক প্রকাশ করা হয়। অর্থনীতির গতিপ্রকৃতি সম্পর্কে আগাম ধারণা পেতে নীতিনির্ধারক ও ব্যবসায়ীরা এ সূচক ব্যবহার করেন।

এমসিসিআইপিইবিঅবকাঠামোসংকোচনপিএমআইপ্রতিবেদনেকৃষিকর্মসংস্থান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’

    ‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’