দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে আগস্ট মাসে কিছুটা মন্থরতা দেখা দিয়েছে। জুলাইয়ের তুলনায় ৭ দশমিক ৯ পয়েন্ট কমে আগস্টে বাংলাদেশের ক্রয় ব্যবস্থাপনা সূচক বা পিএমআই ৪৯ দশমিক ৯ পয়েন্টে নেমে এসেছে। ফলে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড সামান্য সংকোচনের পর্যায়ে চলে গেছে।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে গতকাল মঙ্গলবার আগস্ট মাসের পিএমআই প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে দেখা গেছে, আগস্টে উৎপাদন ও সেবা খাতে সংকোচন হয়েছে। বিপরীতে কৃষি খ...