Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

উৎপাদন খাতে অাঘাত

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১
উৎপাদন খাতে অাঘাত

গ্রাফিকস: আগামীর সময়

দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে আগস্ট মাসে কিছুটা মন্থরতা দেখা দিয়েছে। জুলাইয়ের তুলনায় ৭ দশমিক ৯ পয়েন্ট কমে আগস্টে বাংলাদেশের ক্রয় ব্যবস্থাপনা সূচক বা পিএমআই ৪৯ দশমিক ৯ পয়েন্টে নেমে এসেছে। ফলে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড সামান্য সংকোচনের পর্যায়ে চলে গেছে।

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে গতকাল মঙ্গলবার আগস্ট মাসের পিএমআই প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে দেখা গেছে, আগস্টে উৎপাদন ও সেবা খাতে সংকোচন হয়েছে। বিপরীতে কৃষি খাতে সম্প্রসারণ অব্যাহত রয়েছে এবং নির্মাণ খাতও আবার প্রবৃদ্ধির ধারায় ফিরেছে।

কৃষি খাতের পিএমআই জুলাইয়ের তুলনায় ১ দশমিক ৩ পয়েন্ট বেড়ে ৫৬ দশমিক ৫-এ উঠেছে। এ নিয়ে টানা ১২ মাস সম্প্রসারণের ধারায় রয়েছে খাতটি। নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম ও কর্মসংস্থান— তিন ক্ষেত্রেই ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। তবে কৃষি উপকরণের ব্যয় বাড়তে থাকায় উৎপাদন ব্যয়ের ওপর চাপ রয়েছে।

সবচেয়ে বেশি চাপ দেখা গেছে উৎপাদন খাতে। আগস্টে খাতটির পিএমআই ১৮ পয়েন্ট কমে ৪৭ দশমিক ৪-এ নেমেছে। নতুন ক্রয়াদেশ, নতুন রপ্তানি ক্রয়াদেশ, উৎপাদন, উপকরণ ক্রয়, আমদানি ও কর্মসংস্থান— সব সূচকই সংকোচনের পর্যায়ে চলে গেছে। একই সময়ে উপকরণের দাম বৃদ্ধির হার আরও বেড়েছে।

উৎপাদন খাতের ব্যবসায়ীরা ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে প্রয়োজনীয় অর্থায়ন পেতে জটিলতা, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের ঘাটতি এবং তৈরি পোশাক খাতে ক্রয়াদেশ কমে যাওয়াকে ব্যবসার গতি কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। জ্বালানি ও উৎপাদন ব্যয় কমানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তারা।

অন্যদিকে, নির্মাণ খাতের পিএমআই আগস্টে ৫২ দশমিক ৪-এ উঠে সম্প্রসারণের পর্যায়ে ফিরেছে। নির্মাণ কার্যক্রম ও কর্মসংস্থান বেড়েছে। তবে নতুন ব্যবসা এখনো সংকোচনের মধ্যে রয়েছে এবং উপকরণ ব্যয় দ্রুত বাড়ছে।

সেবা খাতও আগস্টে বড় ধরনের চাপের মুখে পড়েছে। জুলাইয়ের তুলনায় ৬ দশমিক ৮ পয়েন্ট কমে খাতটির পিএমআই ৪৯ দশমিক ২-এ নেমেছে। ফলে ২২ মাস পর প্রথমবারের মতো সেবা খাত সংকোচনের পর্যায়ে প্রবেশ করেছে। নতুন ব্যবসা ও ব্যবসায়িক কার্যক্রম বাড়লেও প্রবৃদ্ধির গতি কমেছে। কর্মসংস্থানেও উল্লেখযোগ্য সংকোচন দেখা গেছে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ বললেন, উৎপাদন খাতের মন্থরতার পেছনে মাসিক রপ্তানি কমে যাওয়া এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস অবকাঠামোর রক্ষণাবেক্ষণজনিত সাময়িক জ্বালানি বিঘ্নের প্রভাব রয়েছে। সামনে জ্বালানি সরবরাহের উন্নতি, রপ্তানি চাহিদা বৃদ্ধি এবং ব্যবসায়িক আস্থা পুনরুদ্ধারে সহায়ক পদক্ষেপ নেওয়া গেলে অর্থনীতি আবারও গতিশীল হবে।

সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা, সহজ শর্তে অর্থায়নের সুযোগ বাড়ানো, পরিচালন ব্যয় নিয়ন্ত্রণ এবং ব্যবসাবান্ধব কর ও নীতিগত সহায়তা নিশ্চিত করা গেলে আগামী মাসগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ডে পুনরুদ্ধারের গতি বাড়তে পারে।

উৎপাদনপিএমআইপিইবিএমসিসিআই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    সাগরে জেলেদের ‘ডিজিটাল লাইফলাইন’ স্টারলিংকে

    সাগরে জেলেদের ‘ডিজিটাল লাইফলাইন’ স্টারলিংকে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১

    advertiseadvertise