Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ধুরুং চরে সাম্মাম চাষে এখলাসের বাজিমাত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:৪৬
শেয়ার করুন:
ধুরুং চরে সাম্মাম চাষে এখলাসের বাজিমাত

পাইকারি বাজারে প্রতি কেজি ৭০ টাকা দরে সাম্মাম বিক্রি করছেন ফটিকছড়ির মো. এখলাস। ছবি: আগামীর সময়

চট্টগ্রামের ফটিকছড়ির ধুরুং নদীর চরে একসময় চাষ হতো আলু, মূলা, বেগুনসহ নানা ধরনের সবজি। সেই চরের ৪০ শতক জমিতে প্রথমবারের মতো মরু অঞ্চলের ফল সাম্মাম চাষ করে সাফল্য পেয়েছেন কৃষক মো. এখলাস (৪২)। ইউটিউবের ভিডিও দেখে আগ্রহী হয়ে অনলাইনে বীজ সংগ্রহ করে শুরু করেন এ চাষ।

প্রথমবারেই ১ হাজার ৮০০ কেজি সাম্মাম বিক্রি করে আয় করেছেন ১ লাখ ৮ হাজার টাকা। খেতে আরও প্রায় ১ হাজার ৫০০ কেজি ফল রয়েছে। সব মিলিয়ে এবার ২ থেকে আড়াই লাখ টাকার সাম্মাম বিক্রির আশা করছেন।

ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর বাইন্যাচোলা ব্রিজসংলগ্ন ধুরুং নদীর চরে এখলাসের সাম্মামখেত। তার বাবার নাম মৃত আবুল কাশেম। তিনি নুরুল আলম সরদার বাড়ির বাসিন্দা। আগে থেকেই কৃষিকাজের সঙ্গে যুক্ত এখলাস। সাম্মাম চাষের আগে কলা, বড়ইসহ বিভিন্ন ধরনের ফল ও কৃষিপণ্য চাষ করতেন। এর আগে গাছের ব্যবসাও করেছেন।

নতুন কিছু করার আগ্রহ এবং বেশি লাভের আশায় এবার প্রচলিত ফসলের বাইরে গিয়ে সাম্মাম চাষের সিদ্ধান্ত নেন। গত ২২ আগস্ট ৪০ শতক জমিতে মালচিং পেপার ব্যবহার করে ২ হাজার ৪০০টি চারা রোপণ করেন। প্রথমবারের এই চাষে তার ব্যয় হয়েছে প্রায় ৪৫ হাজার টাকা। চারা রোপণের দেড় মাস পর থেকেই গাছে ফল আসতে শুরু করে। বর্তমানে প্রায় সব গাছেই ফল ধরেছে।

সাম্মামের বাইরের অংশ হালকা সবুজ এবং ভেতরের শাঁস হলুদ রঙের। ফলটি খেতে মিষ্টি, তবে বিশেষ কোনো গন্ধ নেই। পাইকারি বাজারে প্রতি কেজি ৭০ টাকা দরে সাম্মাম বিক্রি করছেন এখলাস। পাইকারেরা সরাসরি খেত থেকে ফল কিনে নিয়ে যাচ্ছেন। উপজেলা সদর ছাড়াও বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা আসছেন।

এ পর্যন্ত ১ হাজার ৮০০ কেজি সাম্মাম বিক্রি করে ১ লাখ ৮ হাজার টাকা পেয়েছেন তিনি। খেতে আরও প্রায় ১ হাজার ৫০০ কেজি ফল রয়েছে। এসব ফল বিক্রি হলে আরও প্রায় এক থেকে দেড় লাখ টাকা আয় হতে পারে বলে আশা করছেন এখলাস। সব মিলিয়ে প্রথমবারের এই চাষে প্রায় ২ থেকে আড়াই লাখ টাকার ফল বিক্রির প্রত্যাশা তার।

সাম্মাম চাষে এখলাসকে সহযোগিতা করছেন স্থানীয় চারজন শ্রমিক। তারা তার অন্যান্য কৃষিকাজেও সহায়তা করেন। চাষে জৈব সার ও সালফার ব্যবহার করেছেন তিনি। এ ছাড়া পোকামাকড় দমনে প্রয়োজন অনুযায়ী কয়েক ধরনের কীটনাশক প্রয়োগ করেছেন।

ফটিকছড়িতে এখলাস ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে আরও পাঁচজন কৃষক সাম্মাম চাষ করেছেন। তবে কাঞ্চননগর ইউনিয়নে ধুরুং চরে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে এ ফলের চাষ করেছেন এখলাস। তার সাফল্য দেখে এলাকার অন্য কৃষকদের মধ্যেও সাম্মাম চাষে আগ্রহ তৈরি হয়েছে।

কৃষক মো. এখলাস জানিয়েছেন, ইউটিউবের ভিডিও দেখে সাম্মাম চাষের প্রতি তার আগ্রহ তৈরি হয়। পরীক্ষামূলকভাবে এবার ৪০ শতক জমিতে চাষ শুরু করেন। এতে আর্থিক লাভের পাশাপাশি নতুন ফসল উৎপাদনের অভিজ্ঞতাও হয়েছে। প্রথমবারের সাফল্যে তিনি আশাবাদী। আগামী মৌসুমে আরও বড় পরিসরে সাম্মাম চাষের পরিকল্পনা রয়েছে তার।

আরও পড়ুন

জীবননগরে প্রথম সাম্মাম চাষে নতুন সম্ভাবনা

২৮ সেপ্টেম্বর ২০২৬

কৃষি উপসহকারী কর্মকর্তা শিবুরাম কৃষ্ণ দে জানিয়েছেন, ইউটিউব দেখে সাম্মাম চাষের পরিকল্পনা করে এখলাস বেশ লাভবান হয়েছেন। শুরু থেকেই তিনি এখলাসের উদ্যোগের খোঁজখবর রেখেছেন। মাঝেমধ্যে খেতে গিয়ে ফসলের অবস্থা পর্যবেক্ষণ করেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।

এখলাসের সাম্মামখেতে কাজ করেন রমজান আলী। তিনি জানিয়েছেন, সাম্মাম নতুন ধরনের ফল হওয়ায় এটির চাষ করতে গিয়ে তাদেরও নতুন করে অনেক কিছু শিখতে হয়েছে। মালিকের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করেছেন। খেতে ভালো ফলন হওয়ায় তারাও খুশি।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক জানিয়েছেন, মরু অঞ্চলের ফল হিসেবে পরিচিত সাম্মাম ফটিকছড়িতে কয়েক বছর ধরে চাষ হচ্ছে। এবার কাঞ্চননগরের কৃষি উদ্যোক্তা এখলাসের হাত ধরে ধুরুং চরে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ফলটির চাষ হয়েছে। এতে তিনি বেশ ভালো সাফল্য পেয়েছেন। কৃষি বিভাগ শুরু থেকেই তাকে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দিয়ে আসছে।

নতুন নতুন ফসল চাষে কৃষকদের আগ্রহী করা এবং সফল উদ্যোক্তাদের সহযোগিতা করা কৃষি বিভাগের নিয়মিত কার্যক্রম বলে উল্লেখ করেছেন তিনি। এখলাসের এই উদ্যোগ অন্য কৃষকদেরও প্রচলিত চাষাবাদের বাইরে নতুন ফসল উৎপাদনে উৎসাহিত করবে বললেন তিনি।

সাম্মাম চাষকৃষিফটিকছড়িচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    কুষ্টিয়ায় ‘পেট্রোল বোমায়’ পোড়ানো হলো নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রোল বোমায়’ পোড়ানো হলো নুসরাতের বাড়ি

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা