Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তেঁতুলিয়ায় আগাছানাশক দিয়ে ৫৪ শতক ধানক্ষেত নষ্টের অভিযোগ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১০:০৩
তেঁতুলিয়ায় আগাছানাশক দিয়ে ৫৪ শতক ধানক্ষেত নষ্টের অভিযোগ

ধানক্ষেত নষ্ট হওয়ায় কান্নায় ভেঙে পড়েন কৃষক। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে আগাছানাশক প্রয়োগ করে এক কৃষকের ৫৪ শতক ধানক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

গতকাল রবিবার দুপুরে তেঁতুলিয়া মডেল থানায় স্থানীয় হাসিবুল ইসলাম, হরমুজ আলী ও তাদের বাবা আব্দুল হকের বিরুদ্ধে অভিযোগটি করেন কৃষক আবুল হোসেনের ছেলে আশরাফ আলী।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তেঁতুলিয়া সদর ইউনিয়নের চিমনজোত গ্রামের কৃষক আবুল হোসেনের ৫৪ শতক জমিতে মৌসুমি ধানের চাষ করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার সন্ধ্যার পর ওই ধানক্ষেতে আগাছানাশক ‘রাউন্ডআপ’ প্রয়োগ করা হয়। পরদিন সকালে জমিতে গিয়ে ধানগাছ নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি দেখতে পান পরিবারের সদস্যরা।

পরে তারা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউপি সদস্য হারুন অর রশিদকে জানান। ইউপি সদস্যসহ স্থানীয় কয়েকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দর্জিপাড়া মৌজার জমি নিয়ে গত ৮-৯ মাস ধরে হাসিবুল ইসলাম, হরমুজ আলী ও তাদের বাবা আব্দুল হকের সঙ্গে বিরোধ চলছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে সালিশও হয়েছে। তবে বিরোধের নিষ্পত্তি না হওয়ায় তাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বদলেছে বৃষ্টির ধরন, বদলাতে হবে কৃষি মৌসুম

১০ অক্টোবর ২০২৬

স্থানীয় বাসিন্দা আব্দুস সালামের দাবি, ঘটনার দিন হাসিবুল ও হরমুজকে স্প্রে মেশিন নিয়ে ওই এলাকার দিকে যেতে দেখেছেন তিনি। আরেক স্থানীয় বাসিন্দার অভিযোগ, ঘটনার পর তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে হাসিবুলের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ফসল নষ্ট করার কথা স্বীকার করেন।

একই সঙ্গে ভবিষ্যতে আরও জমির ফসল ও চা-বাগান নষ্ট করার হুমকি দেন বলেও দাবি করেন ওই ব্যক্তি।

কৃষক আবুল হোসেন অভিযোগ করে বলেছেন, ‘ধার-দেনা করে জমিতে ধান চাষ করেছি। রাতের আঁধারে কীটনাশক দিয়ে আমার ফসল নষ্ট করে দিয়েছে। আমি এর বিচার চাই।’

আশরাফ আলী বললেন, ‘আমার বাবাসহ আমরা দুই ভাই এই জমিতে চাষাবাদ করে চলতাম। ধানক্ষেত নষ্ট করে আমাদের পথে বসিয়ে দেওয়া হয়েছে। থানায় অভিযোগ করেছি। আমরা সুষ্ঠু বিচার চাই।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তদের পরিবারের সদস্যরা। হাসিবুল ও হরমুজের মা দাবি করেছেন, তারা এ ঘটনার সঙ্গে জড়িত নন। ভুক্তভোগী পরিবার নিজেরাই ফসল নষ্ট করে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।

তেঁতুলিয়া সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হারুন অর রশিদ জানিয়েছেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে অনেক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। ধানক্ষেতের ফসল নষ্ট হওয়ার বিষয়টি দেখেছেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কৃষককৃষিপঞ্চগড়ধানক্ষেত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক