Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
পরিবেশ রক্ষা ও মানুষের কল্যাণে মতিন
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

শেষ বিদায়ে স্তব্ধ তেহরান

শোকে কাতর, ক্ষোভে উত্তাল

মার্জিয়া আলী সালসাবিল, তেহরান থেকে
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:০৮
শোকে কাতর, ক্ষোভে উত্তাল

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে তেহরানে জনসমুদ্র। ছবি: সংগৃহীত

কিছু শোক শুধু অশ্রুসিক্তই করে না, ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয় বুকে। আর্তনাদ-আহাজারি, কান্না-কেবলই দুর্বলতা নয়, কখনও কখনও তা অদম্য বারুদ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের মিছিলে সেই ঢেউই দেখা যায় তেহরানের জনসমুদ্রে। কাচে ঘেরা লাশবাহী লড়ি ঘিরে কান্নার রোল ওঠে রাজপথে। একই সঙ্গে ফুঁসে ওঠে উত্থিত মুষ্ঠির লাল পতাকা। অশ্রুভেজা চোখেই গর্জে ওঠে ‘কঠোর প্রতিশোধের’ হুংকারে। ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে তীব্র ঘৃণার স্লোগান!

সাত দিনব্যাপী শোকানুষ্ঠানের চতুর্থ দিন সোমবার ছিল সর্বসাধারণের শোকযাত্রা। প্রিয় নেতাকে মেষ বারের মতো একনজর দেখতে ঘর-বাড়ি ফেলে ছুটে আসে মানুষ। বিশ্বকে হতবাক করে মানব ইতিহাসের সবচেয়ে বড় শোকমিছিলে পরিণত হয় তেহরানের এই শোকযাত্রা। জুলাইয়ের তীব্র গরমেও লাখে লাখো মানুষ। সবার গায়েই কালো পোশাক। কোলের শিশু থেকে বাড়ির বৃদ্ধ পর্যন্ত— এমনকি যার পা নেই, সেও এসেছে ক্রাচ নিয়ে।

শহরজুড়ে ১০ কিমি লম্বা মিছিল। ছবি: সংগৃহীততেহরানে প্রায় ১০ কিলোমিটারেরও বেশি পায়ে হেঁটে চলার মধ্য দিয়ে শেষ হয় মিছিল। আগের দিনের জানাজার পর তেহরানের দামাভান্দ সড়ক থেকে যাত্রা শুরু করে এদিন ইমাম হুসাইন সড়ক, ইনকিলাব সড়ক, ইনকিলাব চত্বর, আজাদি সড়ক ও আজাদি চত্বর অতিক্রম করে লাশকার মহাসড়ক পর্যন্ত নেওয়া হয় লাশবাহী গাড়ি। বিকেল ৫টায় শেষ হয় এ ১২ ঘণ্টার কর্মসূচি।

এই উপলক্ষ্যে ভোরে নামাজের পর থেকেই মেট্রো ও বাসস্টেশনগুলোতে মানুষের ঢল নামে। তারা উল্লিখিত সড়কগুলোতে নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে যাত্রা শুরু করে। সবার হাতে লাল পতাকা— যা প্রতিশোধ ও যুদ্ধের প্রতীক। কারও লাল পতাকায় লেখা, ‘ইয়া লি-সারাতিল হুসাইন’, অর্থাৎ হুসাইনের রক্তের প্রতিশোধ; আবার কারও পতাকায় লেখা, ‘ইয়া লি-সারাতিল খামেনেই’। কোথাও লেখা, ‘আমরা প্রতিশোধ নেব’, আবার কোথাও লেখা, ‘আমরা ট্রাম্পকে হত্যা করব’। রক্তঝরা কণ্ঠে স্লোগান উঠছে—’আমেরিকার মৃত্যু হোক, ইসরায়েলের মৃত্যু হোক’, ‘আপস নয়, আত্মসমর্পণ নয়, শুধুই প্রতিশোধ, প্রতিশোধ’। মানুষজন চিৎকার করে তাদের প্রিয় নেতাকে বলছে, ‘আপনি একাই চলে গেলেন, আমাকে কেন রেখে গেলেন?’ কেউ বলছে, ‘এখন আমরা আমাদের অভিযোগগুলো কার কাছে নিয়ে যাব?’ কেউ বলছে, ‘আমাদের তো আপনার জন্য জীবন দেওয়ার কথা ছিল, আপনি কেন আগে চলে গেলেন?’ আবার কেউ কান্না ভেজা কণ্ঠে বলছে, ‘ইয়া রাহবার, ইয়া রাহবার, আমাদের ছেড়ে যাবেন না, আমরা এতিম হয়ে গেছি।’

রাস্তার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু মানুষ আর মানুষ। ছবি: সংগৃহীতমেট্রোস্টেশন, বাসস্টেশন— সবখানেই উপচে পড়া ভিড়। রাস্তার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু মানুষ আর মানুষ, তিল ধারণেরও জায়গা নেই— চিত্রগুলো থেকেই তা স্পষ্ট। বিনামূল্যে পানির বোতল দিচ্ছে, কেউ স্যান্ডউইচ, কেউ শরবত, কেউ রুটি, কেউ মাথার টুপি, কেউ তরমুজ— বলে শেষ করা যাবে না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে, নিজ উদ্যোগে, তাদের প্রিয় নেতার জন্য এসব আয়োজন করেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে এই তিন দিনের জন্য আবাসন স্থল হিসেবে ব্যবহার করা হয়েছে, যেন মানুষের অতিরিক্ত অর্থ ব্যয় না হয়। সকাল থেকে আকাশে অবিরাম হেলিকপ্টার উড়তে দেখা গেছে। হেলিকপ্টার থেকে দৃশ্য ধারণ করা হয়েছে, নিরাপত্তাও জোরদার করা হয়েছে। মানুষ তাদের প্রিয় নেতার জন্য কাঁদছে, মাতম করছে। দামাভান্দ সড়ক থেকে ইমাম খামেনেই ও তার শহীদ পরিবারের সদস্যদের মরদেহ একটি বিশাল ট্রাকে করে যাত্রা শুরু করে। ধীর, ছোট ছোট পদক্ষেপে এগিয়ে চলেছে সেই শোক যান। মানুষ গাড়ির চারপাশে দাঁড়িয়ে তাদের নেতাকে বিদায় জানাচ্ছে, আজারি করছে, মাতম করছে। কেউ কেউ দৌড়ে গাড়ির কাছে যাওয়ার চেষ্টা করছে, যেন তাদের রুমাল বা কাপড়টি কফিনের সঙ্গে স্পর্শ করাতে পারে। শুধু কি ইরানিরাই ছিলেন মিছিলে? না, তার প্রভাব তো ইরানের সীমানা ছাড়িয়ে বহুদূর বিস্তৃত। লেবানন, পাকিস্তান, ভারত, ইরাক, ইয়েমেন থেকে শুরু করে আর্মেনিয়া, নাইজেরিয়া— বিভিন্ন দেশের মানুষের উপস্থিতিও চোখে পড়েছে শোকমিছিলের ভিড়ে । আজ খামেনির কফিন নিয়ে যাওয়া হবে পবিত্র কোম নগরীতে। বুধবার ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে শোকযাত্রা হবে নাজাফ ও কারবালা শহরে। বৃহস্পতিবার নিজ জন্মভূমিতে মাশহাদ চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের কাণ্ডারি।

ইরানখামেনিজানাজা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ১
    ০৭ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    যুক্তরাষ্ট্র
    ০
    বেলজিয়াম
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১০:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    মিসর
    ০
    ০৮ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    কলম্বিয়া
    ০
    advertisement
    advertisement
    রোনালদোকে কান্নায় ভাসিয়ে কোয়ার্টারে স্পেন

    রোনালদোকে কান্নায় ভাসিয়ে কোয়ার্টারে স্পেন

    ০৭ জুলাই ২০২৬, ০০:১৭

    আগামীর সময় ঘুরে সাংবাদিকতার বাস্তব পাঠ নিলেন এআইইউবি শিক্ষার্থীরা

    আগামীর সময় ঘুরে সাংবাদিকতার বাস্তব পাঠ নিলেন এআইইউবি শিক্ষার্থীরা

    ০৭ জুলাই ২০২৬, ০০:৩৩

    রাজধানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেপ্তার ৪

    রাজধানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেপ্তার ৪

    ০৭ জুলাই ২০২৬, ০০:২৪

    আজীবন সম্মাননা পাচ্ছেন জর্জ ক্লুনি

    আজীবন সম্মাননা পাচ্ছেন জর্জ ক্লুনি

    ০৭ জুলাই ২০২৬, ০০:৩৭

    তারকাবহুল ক্রিস্টোফার নোলানের  ‘দি ওডিসি’

    তারকাবহুল ক্রিস্টোফার নোলানের ‘দি ওডিসি’

    ০৭ জুলাই ২০২৬, ০০:৪৪

    চালের দামে নাভিশ্বাস

    চালের দামে নাভিশ্বাস

    ০৭ জুলাই ২০২৬, ০১:০২

    কাট্টলি টেক্সটাইলের ৬৪  কোটি টাকা লোপাট

    কাট্টলি টেক্সটাইলের ৬৪ কোটি টাকা লোপাট

    ০৭ জুলাই ২০২৬, ০১:০৫

    কমছে চালকল বাড়ছে বেকার

    কমছে চালকল বাড়ছে বেকার

    ০৭ জুলাই ২০২৬, ০২:৪৪

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ডিওএস আন্ডার সেক্রেটারির দ্বিপাক্ষিক বৈঠক

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ডিওএস আন্ডার সেক্রেটারির দ্বিপাক্ষিক বৈঠক

    ০৭ জুলাই ২০২৬, ০২:৪৪

    শোকে কাতর, ক্ষোভে উত্তাল

    শোকে কাতর, ক্ষোভে উত্তাল

    ০৭ জুলাই ২০২৬, ০৩:০৮

    তালিকায় ৪৯তম বাংলাদেশ

    তালিকায় ৪৯তম বাংলাদেশ

    ০৭ জুলাই ২০২৬, ০১:২১

    পুকুরের পানি বিক্রি করে  চলে সংসার

    পুকুরের পানি বিক্রি করে চলে সংসার

    ০৭ জুলাই ২০২৬, ০২:৪২

    শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার ‘বডি ম্যাসাজ’, জড়িতদের শোকজ

    শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার ‘বডি ম্যাসাজ’, জড়িতদের শোকজ

    ০৭ জুলাই ২০২৬, ০১:৩৯

    নেইমার অধ্যায়ের সমাপ্তি

    নেইমার অধ্যায়ের সমাপ্তি

    ০৭ জুলাই ২০২৬, ০২:২২

    দাঁতে ব্যথা হলে

    দাঁতে ব্যথা হলে

    ০৭ জুলাই ২০২৬, ০২:১৭

    advertiseadvertise