মৃত্যুর কয়েক মাস পরও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে
মানুষের আবেগ কমেনি। দেশজুড়ে তার স্মরণ ও বিদায় অনুষ্ঠানে নেমে আসে লাখো মানুষের
ঢল। রাজধানী তেহরান থেকে কোম ও মাশহাদ সবখানেই ছিল শোক, শ্রদ্ধা আর জনসমুদ্রের এক বিরল
দৃশ্য। অনেকের হাতে ছিল লাল পতাকা, যা প্রতিশোধ ও প্রতিরোধের প্রতীক হিসেবে পরিচিত।
পর্যবেক্ষকদের মতে, এই গণসমাগম কেবল একজন নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনেরই
অনুষ্ঠান নয়, বরং এটি ছিল যুক্তরাষ্ট্র, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের
বিরুদ্ধে জনগণের ক...