Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

ভেনেজুয়েলার অভিযানের দৃশ্যকে খামেনির বাসভবন বলে বিভ্রান্তি

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১৯:০২
ভেনেজুয়েলার অভিযানের দৃশ্যকে খামেনির বাসভবন বলে বিভ্রান্তি

ছবিঃ আগামীর সময়

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে ইরানের রাষ্ট্রপ্রধান আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন-এমন দাবির প্রেক্ষিতে তার বাসভবনের আগে ও পরের দৃশ্য বলে একাধিক ছবি জুড়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো ইরানে খামেনির বাসভবনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার সঙ্গে সংশ্লিষ্ট নয়। প্রকৃতপক্ষে, ছবিগুলো গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের একটি অভিযানের আগে ও পরের দৃশ্য।

এ বিষয়ে অনুসন্ধানে নাইজেরিয়াভিত্তিক গণমাধ্যম National Daily-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ৫ জানুয়ারি প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। সেখানে একাধিক স্যাটেলাইট ছবি যুক্ত করে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যার সঙ্গে ভাইরাল ভিডিওটির হুবহু মিল রয়েছে।

ওই পোস্টে বলা হয়, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলার পর স্যাটেলাইট ছবিতে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়। একই অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। একই দাবিতে একই সময়ে আরও কয়েকটি পোস্টও পাওয়া গেছে।

অন্যদিকে, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ঘটনা ঘটে ২৮ ফেব্রুয়ারি। অর্থাৎ, আলোচিত ভিডিওটি ইন্টারনেটে প্রচারিত হয়েছে ওই ঘটনার অন্তত ৫৫ দিন আগেই।

ফলে, জানুয়ারিতে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের স্যাটেলাইট ছবিকে সম্প্রতি ইরানে খামেনির বাসভবনে হামলার দৃশ্য বলে প্রচার করা হচ্ছে- যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

ভেনেজুয়েলাখামেনিইসরায়েল ও যুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১

    টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১