Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

সংসদ সদস্যদের আহ্বান

হোয়াইট হাউস পর্যন্ত যেন পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০২:৫১
হোয়াইট হাউস পর্যন্ত যেন পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র

সংগৃহীত ছবি

ইরানের একদল সংসদ সদস্য দেশটির ক্ষেপণাস্ত্রের পাল্লা ও সক্ষমতা বাড়িয়ে এমন পর্যায়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে তা যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। প্রেস টিভি ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

প্রতিবেদন বলছে, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উদ্দেশে লেখা একটি চিঠিতে এই আহ্বান জানান সংসদ সদস্যরা। চিঠিতে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং ইসলামি রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডারদের হত্যার প্রতিশোধ নেওয়ার কথাও উল্লেখ করেন তারা।

চিঠিতে আইনপ্রণেতারা বলেন, ‘আমরা আমাদের সামরিক বাহিনী ও প্রতিরক্ষা শিল্পের প্রতি সমর্থন অব্যাহত রাখব, যতদিন না আমাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা খামেনির হত্যাকারীদের অফিস পর্যন্ত পৌঁছায়।’

তারা আরও বলেন, যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ না রেখে হরমুজ প্রণালীর অবস্থান পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পারমাণবিক সক্ষমতা নিয়ে কোনো ধরনের আলোচনার বিরোধিতা, যুদ্ধজনিত ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ দাবি, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার এবং ভবিষ্যতে হামলা ঠেকাতে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

চিঠিতে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি জেসিপিওএ-এর অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ওপর আর আস্থা রাখা সম্ভব নয়।

এ ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা ও অন্যান্য ভুক্তভোগীদের হত্যাকারী, কমান্ডার এবং সহযোগীদের বিচারের আওতায় আনার দাবি জানান আইনপ্রণেতারা।

তাদের বক্তব্যে প্রয়াত কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের প্রসঙ্গ টেনে বলা হয়, ‘এপস্টেইন নেটওয়ার্কের অপরাধীরা কোনো নৈতিক বা আন্তর্জাতিক নীতিমালা মানে না।’ তারা আরও বলেন, ‘শত্রুদের জানা উচিত, চোখের বদলে চোখ যথেষ্ট নয়, মাথা নেওয়া হবে।’

চিঠিতে আরও বলা হয়, নিরাপত্তা ব্যবস্থার অধীনে সংসদের পূর্ণাঙ্গ অধিবেশন ও কমিটি বৈঠক দ্রুত পুনরায় শুরু করা প্রয়োজন, যাতে আইনসভা তার তদারকি ও আইন প্রণয়নের ভূমিকা আরও কার্যকরভাবে পালন করতে পারে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী দাবি করেছে, সাম্প্রতিক সংঘাতের পর তারা ‘নতুন যুদ্ধক্ষেত্রীয় নিয়ম’ প্রতিষ্ঠা করেছে, বিশেষ করে হরমুজ প্রণালীর কৌশলগত নিয়ন্ত্রণের ক্ষেত্রে।

এদিকে আইআরজিসি বলেছে, দেশের জনগণের উপস্থিতি তাদের ‘যুদ্ধক্ষেত্রের মেরুদণ্ড’ এবং ‘কূটনীতির শক্তিশালী ভিত্তি’ হিসেবে কাজ করছে।

ইরানযুক্তরাষ্ট্রযুদ্ধখামেনিপ্রতিশোধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১

    টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১