সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি ইরানে
- শীর্ষ সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠকে কঠোর নির্দেশনা খামেনির

সংগৃহীত ছবি
নতুন হামলার আশঙ্কার মধ্যেই সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। গত শুক্রবার শীর্ষ সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠকে বসেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সেখানে সশস্ত্র বাহিনীকে পূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কঠোর নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল শনিবার প্রকাশিত এ-সম্পর্কিত বিবৃতিতে তিনি বলেছেন, শত্রুরা ফের সামরিক হামলা চালালে সে সংঘাত কখন এবং কীভাবে শেষ হবে, তা ঠিক করবে ইরানের সশস্ত্র বাহিনী ও জনগণ। যেকোনো ধরনের হুমকির জবাব দ্রুত



