Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

জার্মান গণমাধ্যমের প্রতিবেদন

খামেনির বিদায়ে ৩ হাজার প্রাণহানির শঙ্কা, প্রস্তুত কবর!

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ২১:৪৪
খামেনির বিদায়ে ৩ হাজার প্রাণহানির শঙ্কা, প্রস্তুত কবর!

সংগৃহীত ছবি

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাকে শেষ বিদায় জানাতে চলছে কয়েক দিনব্যাপী কর্মসূচি। শেষযাত্রাকে ঘিরে নজিরবিহীন প্রস্তুতি নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। লাখো মানুষের সমাগমের কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। সেই শঙ্কা থেকেই নেওয়া হয়েছে জরুরি প্রস্তুতি। জার্মান সংবাদমাধ্যম ডি ভেল্ট-এর দাবি, ইরানি কর্মকর্তারা দেড় হাজার থেকে তিন হাজার মানুষের সম্ভাব্য প্রাণহানির আশঙ্কা মাথায় রেখে আগাম পরিকল্পনা করেছেন।

প্রতিবেদনে বলা হয়, কয়েক দিনব্যাপী শেষকৃত্য অনুষ্ঠানে বিপুল জনসমাগম, তীব্র গরম এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আশঙ্কা করা হচ্ছে এমনটাই। সে কারণেই তেহরানের বেহেশত-ই জাহরা কবরস্থানে হাজারো নতুন কবর রাখা হয়েছে প্রস্তুত। সম্ভাব্য নিহত ও নিখোঁজ ব্যক্তিদের শনাক্ত ও ব্যবস্থাপনার জন্য একটি বিশেষ ইউনিটও গঠন করা হয়েছে।

নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক তেহরান সিটি করপোরেশনের এক কর্মী ডি ভেল্টকে বললেন, ‘প্রস্তুত করা কবরগুলো বাস্তবেই রয়েছে। এত বড় জনসমাগম ও প্রচণ্ড গরমে কী ঘটতে পারে, তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না।’


আরও পড়ুন

শুধু ইরান নয়, ইরাকেও কেন গুরুত্বপূর্ণ ছিলেন খামেনি?

০৪ জুলাই ২০২৬

৮৬ বছর বয়সী আলী খামেনি গত ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন। তার মৃত্যুর পর দেশজুড়ে শোক ঘোষণা করা হয়। এরপর কয়েক দিনব্যাপী শেষকৃত্যের কর্মসূচি ঘোষণা করা হয়।

শনিবার তেহরানে আনুষ্ঠানিকভাবে শেষকৃত্য শুরু হয়েছে। এরপর শোকযাত্রা যাবে পবিত্র শহর কোমে। সেখান থেকে নেওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালায়। আগামী বৃহস্পতিবার মাশহাদে তাকে দাফন করার কথা রয়েছে। শেষকৃত্যকে ঘিরে তেহরানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

শহরের বিভিন্ন এলাকায় চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। লাখো শোকাহত মানুষকে বহনের জন্য রাখা হয়েছে হাজার হাজার বাস। দর্শনার্থীদের জন্য অস্থায়ী আবাসন, স্কুল, মসজিদ ও গণরান্নার ব্যবস্থাও করা হয়েছে।

আরও পড়ুন

খামেনির প্রভাব প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় থাকবে

০৪ জুলাই ২০২৬

ইরানি কর্তৃপক্ষের আশঙ্কা, বিপুল জনসমাগম, প্রচণ্ড গরম এবং সম্ভাব্য নিরাপত্তা হুমকি পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। তাই নিরাপত্তা ও উদ্ধার ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ইরানে এর আগেও বড় শেষকৃত্য অনুষ্ঠানে প্রাণহানির ঘটনা ঘটেছে।

২০২০ সালে কুদস ফোর্সের সাবেক কমান্ডার কাসেম সোলেইমানির জানাজায় পদদলিত হয়ে অন্তত ৫৬ জন নিহত হন। আহত হন দুই শতাধিক মানুষ। এরও আগে ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির শেষকৃত্যেও বিশৃঙ্খলায় প্রাণহানির ঘটনা ঘটে।

এদিকে খামেনির শেষকৃত্যকে কেন্দ্র করে সম্ভাব্য হামলার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না তেহরান। তাই রাজধানীর আকাশসীমায় নজরদারি জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়। তবে ডি ভেল্টের এই প্রতিবেদনের বিষয়ে ইরান সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। একই সঙ্গে প্রতিবেদনে উল্লেখ করা সম্ভাব্য প্রাণহানির সংখ্যা বা কবর প্রস্তুতের তথ্যও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।

খামেনিপ্রাণহানিকবর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১

    টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১