Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

২২ বছরের পেশা

পুকুরের পানি বিক্রি করে চলে সংসার

শাহাজাহান সিরাজ,  শ্যামনগর (সাতক্ষীরা)
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:৪২
পুকুরের পানি বিক্রি করে  চলে সংসার

প্রায় ২২ বছর আগে জীবিকার তাগিদে এ কাজ শুরু করেন রউফ। ছবি: আগামীর সময়

সকাল গড়ানোর আগেই একটি ভ্যানে ১০টি কলস সাজিয়ে বেরিয়ে পড়েন আব্দুর রউফ। গন্তব্য শ্যামনগর উপজেলা পরিষদের পুকুর। দিনভর সেই পুকুরের পানি কলসে ভরে আবার ভ্যানে করে পৌঁছে দেন পৌর সদরের বিভিন্ন হোটেল, রেস্টুরেন্টে ও চায়ের দোকানে। এভাবেই ২২ বছর ধরে পুকুরের পানি বিক্রি করেই চলছে তার সংসার।

শ্যামনগর পৌরসভার বাদঘাটা গ্রামের ৩৯ বছর বয়সী রউফ স্থানীয় বাজারে এক পরিচিত মুখ। ভ্যানে কলস বোঝাই করে ঘুরে বেড়ানো এ মানুষটিকে সবাই চেনেন তার ব্যতিক্রমী পেশার কারণে।

প্রায় ২২ বছর আগে জীবিকার তাগিদে এ কাজ শুরু করেন রউফ। তখন প্রতি কলস পানি সরবরাহ করে পেতেন মাত্র ৫০ পয়সা। সময় বদলেছে, বেড়েছে খরচ; কিন্তু বদলায়নি তার কাজের ধরন। এখন প্রতি কলস পানির জন্য তিনি পান ৪ টাকা। প্রতিদিন ২০ থেকে ২২ ভ্যান পানি সরবরাহ করেন। সেখানে প্রতিটি ভ্যানে থাকে ১০টি কলস। সেই হিসাবে সারা দিনের পরিশ্রম শেষে তার আয় দাঁড়ায় ৮০০ থেকে ৯০০ টাকার মতো।

রউফের ভাষায়, ‘শুরুতে খুব কষ্ট ছিল। ৫০ পয়সা কলস পাইতাম। এখন ৪ টাকা পাই। আয় একটু বাড়ছে; কিন্তু খরচও তো অনেক বেড়েছে। তাও আল্লাহর রহমতে এই দিয়াই সংসার চালাই।’

তার এ আয়েই চলে পরিবারের পাঁচ সদস্যের সব খরচ। সংসারের চাহিদা খুব বেশি নয়। তবে নিয়মিত আয়ের এ পথটুকুই তাকে বাঁচিয়ে রেখেছে।

শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকার হোটেল ব্যবসায়ী সাকাত আলী বলেছেন, ‘পানিতে লবণাক্ততার কারণে টিউবওয়েলের পানি দিয়ে রান্না করা যায় না। পুকুরের পানি ব্যবহার করলে ভাত, ডালসহ সবকিছুর মান ভালো থাকে, স্বাদও ঠিক থাকে। পানি বিক্রেতারা ভ্যানে করে দোকানে পানি পৌঁছে দিয়ে যান।’

পুকুরপানিবিক্রিশ্যামনগরসাতক্ষীরা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড