কক্সবাজারের পেকুয়ায় উপকূলীয় প্যারাবন কেটে মৎস্যঘের সম্প্রসারণ এবং এক্সকাভেটর দিয়ে চরের মাটি তুলে বাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।উপজেলার উজানটিয়া ইউনিয়নের পশ্চিম উজানটিয়ার করিমদাদ মিয়া ঘাটসংলগ্ন উজানটিয়া চ্যানেল এলাকায় কয়েক দিন ধরে এ কর্মকাণ্ড চললেও বন বিভাগের দৃশ্যমান তৎপরতা না থাকায় তাদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা গেছে, উজানটিয়া ইউনিয়নের নয়াপাড়ার শফি ও মিয়াপাড়ার মকবুল বহদ্দার এলাকায় সম্প্রতি প্যারাবন কেটে মৎস্যঘের সম্প্রসারণের ক...