Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮
উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

গ্রাফিকস: আগামীর সময়

বিশ্বকাপের আগে কেপ ভার্দের ফুটবল বীরত্বের কথা কে জানত। বিশ্বচ্যাম্পিয়ন স্পেনও পারেনি তাদের গোলমুখ খুলতে। বাংলাদেশের মেয়েরাও যদি আজ এশিয়ান গেমসে পরাক্রমশালী উত্তর কোরিয়ার বিপক্ষে এমন এক ফুটবল রূপকথার জন্ম দেয়!

ভাবছেন হয়তো কল্পনার রঙটা বেশি হয়ে গেছে। একটা সময় এখানকার মেয়েরা ফুটবল খেলত হেঁটে। সেই ‘হন্টন ফুটবল’কে গত এক দশকে ঋতুপর্ণা-মারিয়া মান্দারা তুলে নিয়েছেন নতুন উচ্চতায়। এভারেস্ট না ছুঁলেও লাল-সবুজের মেয়েরা মেঘের রাজ্য ছাড়িয়ে অর্ধেকটা পথ জয় করে ফেলেছে। বাকি পথটুকু শুধু সময় আর সাহসের। দেশের ফুটবলে গৌরবের পতাকা সত্যিকারভাবে ঋতুপর্ণাদের হাতেই।

তাদের নিয়ে স্বপ্নবিলাস করাই যায়। তাই বলে বাস্তবে যে কিছু মিলবে না, এমনও নয়। এশিয়ান গেমসে এশিয়ার পরাশক্তি উত্তর কোরিয়ার বিপক্ষে লড়াইয়ে নামার আগে বাংলাদেশের কোচ পিটার বাটলারও চাইছেন উজাড় করে দেওয়া পারফরম্যান্স, ‘এই ম্যাচের জন্য আমাদের আলাদা কোনো পরিকল্পনা নেই। মূল লক্ষ্য হলো নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া। এই ম্যাচে আমাদের জয়ের বিন্দুমাত্র সম্ভাবনাও কেউ দেখছে না, বাস্তবতাও হয়তো তাই। তবে এই ম্যাচটা আমাদের জন্য শেখার, দলের মর্যাদা রক্ষার ও মাঠে ইতিবাচক পারফরম্যান্স তুলে ধরার।’

উত্তর কোরিয়া নারী ফুটবলে বড় শক্তি; বয়সভিত্তিক তারা কয়েকবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। গত মার্চে নারী এশিয়ান কাপ ফুটবলে তারা ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশকে। ছয় মাসের ব্যবধানে কোনো জাদুর কাঠির ছোঁয়ায় ফুটবলে রূপ বদলের সুযোগ নেই। আজ আবারও বিধ্বস্ত হওয়ার আশঙ্কা থাকলেও ওই হারের কিছু শিক্ষাও নিশ্চয়ই আছে। তাদের আটকাতে হবে বা কৌশল বদলেরও সুযোগ আছে কোচের। ওসব প্রকাশ্যে বলতে নেই, তবে উত্তর কোরিয়ার শক্তির কাটাছেঁড়া করে অবশ্যই লড়াইয়ের নতুন মন্ত্র নিয়ে মাঠে নামবে পিটার বাটলারের দল। যেখানে তাদের জয়ের চাপ নেই, কঠিন চ্যালেঞ্জকে ‘উপভোগ’ করার পরামর্শ দিয়েছেন কোচ।

বাংলাদেশ নারী ফুটবল দলের এটা দ্বিতীয় এশিয়ান গেমস। আগের মিশনে চমকে দেওয়ার মতো কোনো পারফরম্যান্স নেই তাদের। দুই হার ও এক ড্র নিয়ে তারা দেশে ফিরেছিল। এবার পড়েছে কঠিন এক গ্রুপে। এফ গ্রুপে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমারের বিপক্ষে খেলতে হবে। তবে দুই কোরিয়ার কাছে হারলেও মিয়ানমারের ম্যাচটা বড় গুরুত্বপূর্ণ। এই ম্যাচের ইতিবাচক ফলও সেরা তৃতীয় হিসেবে বাংলাদেশকে তুলে দিতে পারে শেষ আটে।

এই হিসাব পিটার বাটলারের মাথায়ও আছে। সুতরাং রক্ষণভাগ উদোম করে আত্মঘাতী ফুটবল খেলবে না তার দল। তিনি লক্ষ্যটা খোলাসা না করেই বলেছেন, ‘আমরা বাস্তবধর্মী লক্ষ্য নিয়ে এখানে এসেছি। ভালো করেই জানি এশীয় ফুটবলের দুই শক্তিশালী দল উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে হবে আমাদের। এমনকি র‌্যাংকিংয়ের বিচারে মিয়ানমারও আমাদের চেয়ে এগিয়ে।’ মিয়ানমার এগিয়ে থাকলেও ঠিক ধরাছোঁয়ার বাইরে নয়।

তার আগে গেমসের প্রথম ম্যাচের পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ। এর ফলই ঠিক করে দিতে পারে টুর্নামেন্টের গতিপথ। কোচ বলছেন, ‘পরিস্থিতি কতটা কঠিন, তা নিয়ে আমি বিভ্রান্তির মধ্যে নেই।’ কঠিনের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে রূপকথার গল্প লিখতে হয়। উত্তর কোরিয়ার সুসংগঠিত ঝড়ের সামনে ঋতুপর্ণারা কতটা বীরত্বের সঙ্গে লড়তে পারেন, সেটি দেখা যাবে আজ ওসাকার সবুজ মাঠে।

 

উত্তর কোরিয়াঋতুপর্ণা চাকমাএশিয়ান গেমস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    রিট আবেদন খারিজ, খুলল না আওয়ামী লীগের ফেরার পথ

    রিট আবেদন খারিজ, খুলল না আওয়ামী লীগের ফেরার পথ

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে রিট

    প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে রিট