উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত হয়ে শুরু হয় বাংলাদেশ নারী ফুটবল দলের এশিয়ান গেমস অভিযান। সে ম্যাচে দলের অন্যতম তারকা ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমাদের বেঞ্চে রেখে একাদশ সাজিয়েছিলেন কোচ পিটার বাটলার। বড় হারে দলের মূল অস্ত্রদের ঠিকঠাক ব্যবহার করতে না পারায় তুমুল সমালোচিত হতে হয় কোচকে। বৃহস্পতিবার ওসাকায় আরেক কোরিয়ার বিপক্ষে এ কোচ আনেন ছয় পরিবর্তন। ঋতু, মনিকা, এমনকি গোলকিপার রূপনা চাকমাকেও খেলান তিনি। তারপরও বড় ব্যবধানেই হারতে হয়েছে বাংলাদেশকে। দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হেরে দ্বিতীয় হওয়ার আশা...