Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

নারী ফুটবল দলকে অভিনন্দন জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১৯:২১
নারী ফুটবল দলকে অভিনন্দন জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাফুফে

ভারতের গোয়ায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া বাংলাদেশ দলকে অভিনন্দন ও উৎসাহ জানাতে সোমবার বাফুফে ভবনে ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্ডাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ফাইনালে হ্যাটট্রিক শিরোপা লড়াইয়ে হেরে গেলেও নারী ফুটবলারদের পাশে দাঁড়িয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এই সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দলের জন্য বিশেষ বার্তা ও সমর্থনের আশ্বাস ব্যক্ত করেন।

ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ শেষে আমিনুল হক বলেন, 'বাংলাদেশ নারী ফুটবল দল টানা তৃতীয় বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে অংশগ্রহণ করেছে এবং মেয়েরা তাদের সর্বোচ্চ দিয়ে মাঠে লড়াই করেছে। ফাইনালে হেরে গেলেও এই পারফরম্যান্স দেশের ফুটবলের অগ্রযাত্রাকেই প্রমাণ করে।' তিনি মনে করেন বাংলাদেশ দল হারেনি, বরং ফুটবলের জয় হয়েছে।

প্রতিমন্ত্রী জানান প্রধানমন্ত্রীর নির্দেশনা ও পরামর্শক্রমেই তিনি বাফুফে ভবনে নারী ফুটবলারদের সঙ্গে কথা বলতে এসেছেন, 'পত্রিকার ছবি দেখে বাংলাদেশ দলের পরাজয়ের বিষয়টি জানার পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাৎক্ষণিক আমাকে নির্দেশনা দেন যেন দ্রুত খেলোয়াড়দের সঙ্গে দেখা করে তাদের উৎসাহিত করি, যাতে কোনো ফুটবলার হতাশাগ্রস্ত না হন।'

পরাজয়কে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি হিসেবে উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, 'যেকোনো পরাজয়ই ভবিষ্যতে আরও ভালো কিছু করার প্রত্যাশা জাগিয়ে তোলে। বাংলাদেশ দলের খেলোয়াড়রাও অত্যন্ত ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করছে। সাময়িক এই পরাজয় কষ্ট দিলেও দীর্ঘমেয়াদে তা দেশের ফুটবলকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করি।' 

বাংলাদেশ নারী ফুটবল দলনারী সাফ চ্যাম্পিয়নশিপঋতুপর্ণা চাকমাআমিনুল হকতারেক রহমান
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise