Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

টানা তৃতীয় সাফ শিরোপার লক্ষ্যে ঋতুপর্ণাদের নিভৃত যাত্রা

স্পোর্টস রিপোর্টার
agamir somoy
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১৭:৩১
টানা তৃতীয় সাফ শিরোপার লক্ষ্যে ঋতুপর্ণাদের নিভৃত যাত্রা

বাংলাদেশের তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা। ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সেখান থেকে ভারতে পৌঁছবে ২১ মে। চারদিন পর থেকে দেশটিতে সাফ নারী চ্যাম্পিয়নশিপ শুরু। টানা তিনবার সাফ জয়ের হাতছানি বাংলাদেশের এই দলটির সামনে। এত বড় উপলক্ষ, অথচ শুভকামনা জানানোর কোনো আয়োজন নেই সরকারের। ২০২২ ও ২০২৪ যাদের সাফল্যে আনন্দে মেতেছিল বাংলাদেশ, সেই মেয়েরা দেশ ছাড়বেন নিভৃতে!

বাংলাদেশ সরকারের বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নিজেও একজন ফুটবলার। তার নেতৃত্বে ২০০৩ সালে সাফ জিতেছিল বাংলাদেশ। তার দায়িত্বকালে সাফ খেলতে দেশ ছাড়ছেন নারী ফুটবলাররা। তাদের সঙ্গে আমিনুল হক দেখা করবেন কি না- বাফুফে নারী বিভাগের প্রধান মাহফুজা আক্তার কিরণ সেটাও বলতে পারেননি।

আরও পড়ুন

বাংলাদেশের মানুষ একটু বেশি আশা করে : আফঈদা

০৬ মে ২০২৬

অবশ্য এতে ফুটবলারদের পারফরম্যান্সে প্রভাব পড়ার কোনো কারণ দেখছেন না কিরণ। বরং তার বিশ্বাস, চাপ যত কম থাকবে, দল তত ভালো করবে। একই লক্ষ্য অধিনায়ক আফঈদা খাতুনেরও। মাঠের বাইরে কী হচ্ছে, কী হবে, সেসব নিয়ে তার কোনো দুশ্চিন্তা নেই। এমনকী টানা দুবার নেপালে শিরোপাজয়ীরা এবার ভারতের ভেন্যু নিয়ে মোটেও ভাবছে না।


সাফ নারী ফুটবলে গত সাত আসরে মোট পাঁচবার শিরোপা জিতেছিল ভারত। বাংলাদেশ সর্বশেষ দুবার চ্যাম্পিয়ন হয়। দুই বারই বাংলাদেশ নারী দলের শিরোপা আসে নেপালের মাটিতে স্বাগতিকদের হারিয়ে। এবার ভেন্যু পরিবর্তনের সঙ্গে চ্যালেঞ্জও বেড়ে যাচ্ছে। আফইদা সেটা মেনেও নিয়েছেন।

মাঠের বাইরের চিন্তা না করে খেলায় মনযোগ রাখতে চান বাংলাদেশ অধিনায়ক, ‘গতবার নেপালে খেলেছি। বাংলাদেশ নেপালে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার ভারতে খেলা, স্বাভাবিকভাবেই ভারত চাইবে নিজেদের মাঠে শিরোপা জিততে। ওরা আমাদের তৃতীয় শিরোপা জয়ের পথে সর্বশক্তি দিয়ে বাধা হয়ে দাঁড়াবে। আমরা সেই প্রস্তুতি নিয়েই যাচ্ছি, যেন প্রতিপক্ষ, মাঠ এসব পাশে রেখে নিজেদের সেরা প্রস্তুতির ফল দেখাতে পারি।’

আরও পড়ুন

মেয়েদের সাফে ভারতের সঙ্গে এবারও একই গ্রুপে বাংলাদেশ

২২ এপ্রিল ২০২৬

এ বছর এএফসি এশিয়ান কাপের আগে অলাদা করে অনুশীলন ক্যাম্প করতে পারেনি বাংলাদেশ। সাফের আগে সেই অভাব মিটেছে। গত ১০ দিন চট্টগ্রামের ইপিজেডে অনুশীলন করেছেন নারী দল। আগামীকাল থাইল্যান্ডে গিয়েও হবে উন্নত অনুশীলন। দেশটিতে ১২ মে কাজেমবুন্ডিট এফসি ও ১৭ মে ব্যাংকক স্কুল এফসির বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবেন পিটার বাটলার ও আফঈদারা। এই অনুশীলন বাংলাদেশকে সাফের জন্য পূর্ণ প্রস্তুত হতে সাহায্য করবে।


এদিকে জাতীয় দলের কোচ পিটার বাটলার মনে করছেন এবার সাফ জয় চ্যালেঞ্জিং হবে, ‘আমরা এএফসি খেলে একটা অভিজ্ঞতা অর্জন করেছি। পাশাপাশি সাফ চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টে যাচ্ছি। তবুও শিরোপা জয় সহজ হবে না। কারণ প্রতিবছর বাকি দলগুলো নিজেদের আরও সুসংগঠিত করে যেন শিরোপা জয়ীদের বেশি চ্যালেঞ্জে ফেলা যায়। আমরা গত কিছুদিন এবং সামনের দিনগুলোতে ভালো প্রস্তুতি নিতে যাচ্ছি। যা অবশ্যই মূল টুর্নামেন্টে কাজে দেবে।’

ভারতের গোয়ায় ২৫ মে থেকে ৫ জুন অনুষ্ঠিত হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর । টুর্নামেন্টের জন্য বুধবার ২৩ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ। সেই দলে সবশেষ অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে খেলা তরুণ ফুটবলাররাও আছেন। তাদের পাশাপাশি নিয়মিত জাতীয় দলে থাকা অভিজ্ঞদের নিয়ে দল দিয়েছে বাফুফে।

বাংলাদেশ দল : রূপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল, হালিমা আক্তার, শিউলি আজিম, আফঈদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, কোহাতি কিস্কু, সুরভী আক্তার আরফিন, শামসুন্নাহার (সিনিয়র), উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, সাহিদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, উমেহলা মারমা, মোসাম্মত সাগরিকা, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিকী, সুরভী আখন্দ প্রীতি, শামসুন্নাহার (জুনিয়র)।

বাংলাদেশ নারী ফুটবল দলবাংলাদেশ নারী ফুটবলঋতুপর্ণা চাকমাসাফ নারী চ্যাম্পিয়নশিপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে