Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ছয় পরিবর্তনের পরও ছয় গোলে হার

সুদীপ্ত আনন্দ, জাপান থেকে
agamir somoy
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২১
ছয় পরিবর্তনের পরও ছয় গোলে হার

সংগৃহীত ছবি

উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত হয়ে শুরু হয় বাংলাদেশ নারী ফুটবল দলের এশিয়ান গেমস অভিযান। সে ম্যাচে দলের অন্যতম তারকা ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমাদের বেঞ্চে রেখে একাদশ সাজিয়েছিলেন কোচ পিটার বাটলার। বড় হারে দলের মূল অস্ত্রদের ঠিকঠাক ব্যবহার করতে না পারায় তুমুল সমালোচিত হতে হয় কোচকে। বৃহস্পতিবার ওসাকায় আরেক কোরিয়ার বিপক্ষে এ কোচ আনেন ছয় পরিবর্তন। ঋতু, মনিকা, এমনকি গোলকিপার রূপনা চাকমাকেও খেলান তিনি। তারপরও বড় ব্যবধানেই হারতে হয়েছে বাংলাদেশকে। দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হেরে দ্বিতীয় হওয়ার আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের। এখন গ্রুপের শেষ ম্যাচে মিয়ানমারকে হারাতে পারলে সেরা দুই তৃতীয় দলের একটি হয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার একটা সুযোগ থাকছে বাংলাদেশের।

এ ম্যাচে বাটলার গোলকিপার মিলি আক্তার, আনিকা রানিয়া সিদ্দিকী, মোসাম্মৎ সুলতানা, আরফিন আক্তার সুরভি, অর্পিতা বিশ্বাস, আইরিন খাতুনকে বেঞ্চে রেখে সুযোগ দেন অভিজ্ঞদের। গত কয়েক ম্যাচ ধরে বেঞ্চ গরম করা গোলকিপার রূপনা চাকমা, ডিফেন্ডার শিউলি আজিমকে মাঠে নামান কোচ। এছাড়া গত ম্যাচে যাদের বাদ দিয়ে কোচ সমালোচিত হয়েছিলেন সেই ঋতুপর্ণা, মনিকা চাকমা, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়রদের ফেরান।

শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। ঘর সামলে বার দুই আক্রমণেও উঠেছিল তারা। তবে ১৬ মিনিটে কর্নারের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। এরপর প্রথমার্ধের শেষের দিকে রক্ষণের ভুলে দ্বিতীয় গোল হজম করে তারা। বিরতির পর অবশ্য আর কোরিয়ানদের ধরে রাখা যায়নি। গুণে গুণে আরও চার গোল করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলে আগের ম্যাচে মিয়ানমারকে ৫-০ ব্যবদানে হারানো দক্ষিণ কোরিয়া।

২১ সেপ্টেম্বর মিয়ানমারের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচকেই পাখির চোখ করতে হবে বাংলাদেশকে। দুই বড় হারের ধাক্কা কাটিয়ে সে ম্যাচে জিতলে সুযোগ থাকবে শেষ আটে খেলার।

২০তম এশিয়ান গেমসঋতুপর্ণা চাকমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ১০ লাখ কোটির অর্থনীতির রূপরেখা

    ১০ লাখ কোটির অর্থনীতির রূপরেখা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী