Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় খেলা

কিরণের মন্তব্যকে ‘ননসেন্স’ বলে উড়িয়ে দিলেন বাটলার

agamir somoy
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১৫:৩৩
কিরণের মন্তব্যকে ‘ননসেন্স’ বলে উড়িয়ে দিলেন বাটলার

বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার। ছবি: বাফুফে

পিটার বাটলার বরাবরই ঠোঁটকাটা। মাহফুজা আক্তার কিরণ বাফুফের নারী ফুটবলের প্রধান হলেও চীনা ফুটবল দল নিয়ে তার মন্তব্য হজম করতে পারেননি বাংলাদেশের এই ইংলিশ কোচ। জবাবে তিনি ‘ননসেন্স’ বলে উড়িয়ে দিলেন কিরণের কথাগুলোকে।

“আগের চীন দল ও বর্তমান চীন দলের মধ‍্যে বিরাট পার্থক‍্য। চীন সেরা দল পাঠায়নি। বয়স্ক দল পাঠিয়েছে।” এএফসি এশিয়ান কাপের প্রথম ম‍্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ চীনকে নিয়ে এই মন্তব্য করেছিলেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। চীনের কাছে হারলেও বাংলাদেশ দলের পারফরম্যান্স হাততালি কুড়িয়েছে। কিন্তু কিরণ ৯বারের চ্যাম্পিয়নদের খর্ব শক্তির দল আখ্যা দিয়ে ঋতুপর্ণাদের পারফরম্যান্সকে খাটো করার চেষ্টাকে ভালোভাবে নেননি পিটার বাটলার।

র‍্যাঙ্কিংয়ে বর্তমান চ‍্যাম্পিয়ন চীনের চেয়ে বেশ পিছিয়ে ছিল বাংলাদেশ। মাঠের লড়াইয়ে অবশ‍্য এই পিছিয়ে থাকার ছাপ খুব বেশি পড়েনি। বরং চোখে চোখ রেখে লড়াই করে আফঈদারা হেরেছে ২-০ গোলে।

মাহফুজা আক্তার কিরণ


দর্শক, সমর্থক এমনকি চীন দলও প্রশংসা করেছে আফঈদাদের। কিরণ সেটা না করে হেঁটেছেন উল্টোপথে। ব‍্যাপারটি মোটেও ভালো লাগেনি বাটলারের। তিনি স্পষ্ট করে বলেছেন, “ওসব সম্পূর্ণ আজেবাজে কথা। এটি (খুদে বার্তা) আমার কাছে পাঠানো হয়েছিল এবং আমি মনে করি বাফুফের একজন সদস্যের পক্ষে এভাবে প্রকাশ্যে সমালোচনা করা এবং চীন দলের প্রতি অসম্মান প্রদর্শন করা অত্যন্ত ভুল ছিল। কিছুটা সম্মান প্রদর্শন করা উচিত-শুধু আমাদের খেলোয়াড়দের প্রতি নয়, প্রতিপক্ষ দলের প্রতিও।”

বাটলার জানিয়েছেন চীন দল ভালো কিনা তা তাদের ফুটবলারদের মান দেখেই বোঝা যায়। বাংলাদেশের এই কোচ দুই দেশের ফুটবলের অবকাঠামোগত পার্থক্য তুলে ধরেছেন, “তাদের খেলোয়াড়রা নাসরিনের হয়ে খেলে না, তাদের খেলোয়াড়রা পিএসজি-র হয়ে খেলে। তাদের খেলোয়াড়রা ফরাশগঞ্জের মতো দলের হয়ে খেলে না; তারা ফ্রান্সে এবং চাইনিজ সুপার লিগে খেলে। তাই আমি মনে করি তার (কিরনের) পক্ষ থেকে এটি বেশ অসম্মানজনক এবং কিছুটা দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ছিল। তবে তার থেকে আমি এমনটাই প্রত্যাশা করি।”

খেলাফুটবলনারী এশিয়ান কাপবাফুফেবাংলাদেশ ফুটবলঋতুপর্ণা চাকমাপিটার বাটলারমাহফুজা আক্তার কিরণ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise