Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পেকুয়া

বন্যায় ভেঙে গেল নতুন সড়ক, দুর্ভোগ

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১৯:১৯
বন্যায় ভেঙে গেল নতুন সড়ক, দুর্ভোগ

ছবি: আগামীর সময়

কক্সবাজারের পেকুয়ার টৈটং ইউনিয়নের রমিজপাড়া-ডালারমুখ সড়কের একটি অংশ বন্যা ও পাহাড়ি ঢলের তোড়ে ভেঙে তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ।

মোজার মাস্টার বাড়ি থেকে কামালের বাড়ি পর্যন্ত সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, রোগী, শ্রমজীবী মানুষ এবং ছোট যানবাহনের চালকরা।

স্থানীয়দের ভাষ্য, এই সড়ক দিয়ে প্রতিদিন অন্তত ৫ হাজার মানুষ এবং শিক্ষার্থী স্কুল-কলেজে যাতায়াত করেন। কৃষিপণ্য পরিবহন, জরুরি রোগী হাসপাতালে নেওয়া এবং বিভিন্ন গ্রামের মানুষের দৈনন্দিন চলাচলের অন্যতম প্রধান পথ এটি। কিন্তু সম্প্রতি বন্যা ও পাহাড়ি ঢলের প্রবল স্রোতে সড়কের একটি অংশ ভেঙে যাওয়ার পর থেকে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ভাঙা অংশ দিয়ে কোনো রকমে ঝুঁকি নিয়ে চলাচল করছে টমটম অটোরিকশা, মোটরসাইকেল ও অন্যান্য ছোট যানবাহন। সামান্য অসাবধানতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। ফলে অনেকেই বাধ্য হয়ে বিকল্প পথ ব্যবহার করছেন।

টমটম অটোরিকশা চালক মো. তারেক জানিয়েছেন, প্রতিদিন যাত্রী নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। সড়কের ভাঙা অংশ পার হতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শঙ্কা থাকে। এ কারণে অনেক যাত্রীও এই পথে চলাচল এড়িয়ে যাচ্ছেন।

আরও পড়ুন

ঘরোয়া পদ্ধতিতে পেটের গ্যাস কমাবেন যেভাবে

২০ জুলাই ২০২৬

টৈটং পূর্ব সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম বললেন, আগে আমরা খুব ভালোভাবে স্কুলে আসা-যাওয়া করতে পারতাম। কিন্তু সড়কটি ভেঙে যাওয়ার পর বৃষ্টি হলেই সীমাহীন দুর্ভোগে পড়তে হয়। দ্রুত সড়কটি সংস্কার করা হোক।

একই বিদ্যালয়ের শিক্ষক জামাল হোসেন বলেছেন, অল্প কিছুদিন আগেই সড়কটির নির্মাণকাজ শেষ হয়েছে। এর মধ্যেই পাহাড়ি ঢলে একটি অংশ তলিয়ে গেছে। দ্রুত সংস্কার না হলে সামনের বৃষ্টিতে পুরো এলাকা আবারও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দা এম এ রহিমসহ একাধিক ব্যক্তি অভিযোগ করেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়া সড়কটি নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের।

তাদের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠান আজম কনস্ট্রাকশন কাজ শেষ করলেও গাইডওয়ালসহ বিভিন্ন অংশে মানসম্মত নির্মাণ না হওয়ায় অল্প সময়ের মধ্যেই সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বন্যার পানির প্রবল চাপেই দুর্বল অংশটি ভেঙে গেছে।

গ্রামপুলিশ সদস্য খলিলুর রহমানের দাবি, দুর্যোগে সড়কটি ভেঙে গিয়ে যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

টৈটং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাব উদ্দিন জনদুর্ভোগ বিবেচনায় সড়কটি দ্রুত সংস্কারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

টৈটং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও যুবদল নেতা শাহাদাত হোছাইন বলেছেন, সড়কটি ভেঙে যাওয়ায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে ছোট যানবাহনও ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রতিদিন অসংখ্য বালুবাহী ভারী ট্রাক চলাচলের কারণে ভাঙন আরও বাড়ছে। নিজেদের স্বার্থে বালু উত্তোলনকারীরা সড়কটির আরও ক্ষতি করছে। দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় এই পথ পুরোপুরি অচল হয়ে যেতে পারে।

পেকুয়াবন্যাসড়ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    advertiseadvertise