Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বন্যার কাছে আর জিম্মি থাকবে না পেকুয়াবাসী : স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১৮:০৩
বন্যার কাছে আর জিম্মি থাকবে না পেকুয়াবাসী : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বছরের পর বছর সংস্কারহীন স্লুইসগেট, অকার্যকর পানি নিষ্কাশনব্যবস্থা, নদী-খালের নাব্য সংকট এবং দুর্বল বেড়িবাঁধের কারণে বারবার বন্যায় বিপর্যস্ত পেকুয়ার মানুষকে স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি ঘোষণা দিয়েছেন, স্লুইসগেটের সব ধরনের ইজারা ব্যবস্থা বাতিল করা হবে। পাশাপাশি টেকসই বেড়িবাঁধ নির্মাণ, খাল-নদী পুনঃখনন, আধুনিক পানি নিষ্কাশনব্যবস্থা গড়ে তোলা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকার সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করবে।

আজ শনিবার দিনব্যাপী কক্সবাজারের পেকুয়ার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন, শেষে তিনি এ ঘোষণা দেন।

পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা এলাকায় ভাঙনকবলিত বেড়িবাঁধ পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পেকুয়ার মানুষকে প্রতিবছর বন্যার দুর্ভোগে ফেলতে সরকার চায় না। সব বেড়িবাঁধ টেকসইভাবে নির্মাণ করা হবে। সংস্কারবিহীন স্লুইসগেটগুলো আধুনিকায়ন করা হবে। প্রয়োজন হলে নতুন স্লুইসগেট নির্মাণ করা হবে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং লবণাক্ত পানির অনিয়ন্ত্রিত প্রবেশও রোধ করা হবে।

তার ভাষ্য, স্লুইসগেটের সব ধরনের লিজ বা ইজারা ব্যবস্থা বাতিল করা হবে। একই সঙ্গে দখল হয়ে যাওয়া খাল-নদী পুনঃখনন এবং দখলমুক্ত করতে বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় অর্থও বরাদ্দ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, সরকার শুধু ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ থাকবে না। ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের পাশাপাশি কৃষক, মৎস্যচাষি, পশুপালনকারী, লবণচাষি, ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক, কালভার্ট ও অন্যান্য অবকাঠামো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে।

বারবাকিয়া ইউনিয়নে ত্রাণ বিতরণকালে তিনি বলেছেন, ত্রাণ পাওয়ার ক্ষেত্রে কার্ড বড় বিষয় নয়। প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছানোই আমাদের লক্ষ্য।

শিলখালী ইউনিয়নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রতিবছর পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এ জনপদের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। টৈটং ইউনিয়নে পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলা এবং বাস্তুচ্যুত পরিবারের পুনর্বাসন কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান তিনি।

এ সময় দীর্ঘদিনের দাবির ছনুয়া-রাজাখালী সেতু নির্মাণের বিষয়েও আশ্বাস দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে পেকুয়া ও পার্শ্ববর্তী এলাকার মানুষের যাতায়াতে দুর্ভোগ কমে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হয়।

দিনব্যাপী সফরে স্বরাষ্ট্রমন্ত্রী বারবাকিয়া, শিলখালী, টৈটং, মগনামা, রাজাখালী ও উজানটিয়া ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এ ছাড়া আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ২০টি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নতুন ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ এবং তাদের হাতে গৃহস্থালি উপকরণ তুলে দেওয়া হয়।

বিকালে নবগঠিত মাতামুহুরী উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা, ভেঙে যাওয়া বেড়িবাঁধ এবং দীর্ঘদিন সংস্কারবিহীন স্লুইসগেট পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও স্থায়ী অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রীপেকুয়াবেড়িবাঁধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    advertiseadvertise