জোয়ার এলেই হাঁটুপানিতে তলিয়ে যায় বসতঘর, রান্নাঘর, মসজিদ ও চলাচলের রাস্তা। ঘরে থাকা অসম্ভব হয়ে পড়লে পরিবার নিয়ে অন্যত্র আশ্রয় নিতে হয়। পানি নেমে গেলে আবার কাদাপানি মাড়িয়ে ফিরতে হয় নিজ ঘরে। বছরের পর বছর এভাবেই চরম দুর্ভোগে দিন কাটছে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মাজিডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের ১৪০ পরিবারের।শনিবার (১৫ আগস্ট) দুপুরে সরেজমিনে মাজিডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পে গিয়ে দেখা যায়, জোয়ারের পানিতে প্রকল্পের রাস্তা, বসতঘর, রান্নাঘর ও মসজিদ প্লাবিত হয়েছে। অনেক ঘরের মেঝেতে হাঁটুপানি জমে আছে। পানি...