Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভোলায় বেড়িবাঁধ ভাঙনের শঙ্কা

  • চরফ্যাশনে নদী থেকে বালু উত্তোলন
আবু সিদ্দিক, চরফ্যাশন (ভোলা)
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫
ভোলায় বেড়িবাঁধ ভাঙনের শঙ্কা

সংগৃহীত ছবি

ভোলার চরফ্যাশনে মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন স্থান থেকে করা হচ্ছে বালু উত্তোলন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদীতীরবর্তী এলাকা থেকে অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে কয়েকটি স্থানে বাড়ছে নদীভাঙনের ঝুঁকি। এরই মধ্যে কোথাও কোথাও ঘটেছে বেড়িবাঁধ ভাঙনের ঘটনাও। তবে বালু উত্তোলনের কারণে এসব ভাঙন হচ্ছে কি না— তা নিশ্চিত হওয়া যায়নি।

সরেজমিনে গিয়ে চরফ্যাশনের বেতুয়া ও আশপাশের এলাকায় নদীর মধ্যে দেখা গেছে ড্রেজার এবং বাল্কহেড। স্থানীয়দের ভাষ্য, ড্রেজারে তোলা বালু বাল্কহেডে করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়। পরে এসব বালু নির্মাণকাজে ব্যবহারের জন্য বিক্রি করা হয়। নদীতীরবর্তী কয়েকটি স্থানেও দেখা গেছে বালুর স্তূপ।

স্থানীয়দের অভিযোগ, মেঘনা নদীর বেতুয়া ও আশপাশের এলাকায় বালু উত্তোলনের জন্য নেই বৈধ বালুমহাল বা ইজারা। এরপরও বিভিন্ন স্থানে তোলা হচ্ছে বালু। তাদের আরও অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করায় এ বিষয়ে প্রতিবাদ করতে পারছেন না তারা। বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তাদের মধ্যে ক্ষোভ রয়েছে।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. বাবুল মাঝি বললেন, বেতুয়া ও নতুন স্লুইসগেটের আশপাশের নদীতীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি রয়েছে। বালু উত্তোলন চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

তবে বালু উত্তোলনের সঙ্গে নদীভাঙনের সরাসরি সম্পর্কের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডিভিশন-২-এর নির্বাহী প্রকৌশলী বললেন, নদীর তলদেশ থেকে অব্যাহত ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হলে নদীর তলদেশের স্বাভাবিক গঠন এবং পানির প্রবাহে পরিবর্তন আসতে পারে। নদীতীরের কাছ থেকে অতিরিক্ত বালু তোলা হলে তীরের মাটি দুর্বল হয়ে বর্ষা ও প্রবল স্রোতে ভাঙনের ঝুঁকি বাড়তে পারে।

পাউবো সূত্রে জানা গেছে, মেঘনার তীরবর্তী বেতুয়া ছাড়াও শশীভূষণ, হাজারীগঞ্জ, খেজুরগাছিয়া, আবদুল্লাহপুর, নীলকমল ও ঘোষেরহাট এবং তেঁতুলিয়া নদীর বিভিন্ন এলাকায় বালু উত্তোলনের অভিযোগ রয়েছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বললেন, বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

চরফ্যাশনবেড়িবাঁধভাঙনশঙ্কাবালু উত্তোলন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

    জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    advertiseadvertise