চট্টগ্রামের বোয়ালখালীতে এবার আমনের ভালো ফলন হয়েছে। অনুকূল আবহাওয়ায় আগাম ধান কাটা শুরু করেছেন কৃষকরা। তবে ফলন ভালো হলেও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় স্বস্তিতে নেই তারা। সার, জ্বালানি তেল ও অন্যান্য খরচ বাড়ায় চাষাবাদে ব্যয়ও বেড়েছে। এর সঙ্গে ভালো মানের সার না পাওয়ার অভিযোগও রয়েছে কৃষকদের। ফলে বাড়তি খরচ পুষিয়ে লাভের মুখ দেখা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অনেকে।
উপজেলার জ্যৈষ্ঠপুরা ও করলডেঙ্গা পাহাড়ের পাদদেশে দেখা গেছে, কিছু জমিতে ধান কাটা শুরু হয়েছে। মাঠের ফসল দেখে ফলন ভালো হওয়ার আভাস মিললেও কৃষকদের মুখে উৎপাদ...