Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

বোয়ালখালীতে আমনের ফলন ভালো, বাড়তি খরচে দুশ্চিন্তা

  • উৎপাদন খরচের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন কৃষক
এস এইচ জুনাঈদী, বোয়ালখালী (চট্টগ্রাম)
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:১৯
শেয়ার করুন:
বোয়ালখালীতে আমনের ফলন ভালো, বাড়তি খরচে দুশ্চিন্তা

সংগৃহীত ছবি

চট্টগ্রামের বোয়ালখালীতে এবার আমনের ভালো ফলন হয়েছে। অনুকূল আবহাওয়ায় আগাম ধান কাটা শুরু করেছেন কৃষকরা। তবে ফলন ভালো হলেও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় স্বস্তিতে নেই তারা। সার, জ্বালানি তেল ও অন্যান্য খরচ বাড়ায় চাষাবাদে ব্যয়ও বেড়েছে। এর সঙ্গে ভালো মানের সার না পাওয়ার অভিযোগও রয়েছে কৃষকদের। ফলে বাড়তি খরচ পুষিয়ে লাভের মুখ দেখা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অনেকে।

উপজেলার জ্যৈষ্ঠপুরা ও করলডেঙ্গা পাহাড়ের পাদদেশে দেখা গেছে, কিছু জমিতে ধান কাটা শুরু হয়েছে। মাঠের ফসল দেখে ফলন ভালো হওয়ার আভাস মিললেও কৃষকদের মুখে উৎপাদন ব্যয়ের চাপের কথা।

কৃষক রিংকন চৌধুরী প্রায় ১০ কানি (চার একর) জমিতে চাষাবাদ করেন। ছোটবেলা থেকেই কৃষিকাজের সঙ্গে যুক্ত তিনি। এবার আমনের ফলন ভালো হলেও উৎপাদন খরচের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন। তার হিসাবে, এক কানি (৪০ শতক) জমি চাষ করতে শুধু ট্রাক্টর ভাড়া বাবদই খরচ হয়েছে চার থেকে সাড়ে চার হাজার টাকা। এ ছাড়া বেড়েছে সার ও জ্বালানি তেলের দাম।

রিংকন চৌধুরীর ভাষায়, আগে সারের দাম ছিল ২৫ টাকা, এখন তা বেড়ে ৫০-৫৫ টাকা হয়েছে। ভালো মানের সারও পাওয়া যাচ্ছে না। দুবার কৃষি কার্যালয়ে যোগাযোগ করেও কোনো সহায়তা পাননি বলে অভিযোগ করেন তিনি।

উপজেলা কৃষি বিভাগের তথ্য বলছে, চলতি মৌসুমে বোয়ালখালীতে ৪ হাজার ৭৯৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এবার আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ২০ হাজার ১০০ টন।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহানুর ইসলামের ভাষ্য, ‘আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। আগামী ৭-১০ দিনের মধ্যে উপজেলা জুড়ে পুরোদমে ধান কাটা শুরু হবে। তবে দেরিতে রোপণ করা হয়েছে— এমন ইউনিয়নগুলোয় ধান কাটতে আরও ২০-২৫ দিন সময় লাগতে পারে।’

 

বোয়ালখালীচট্টগ্রামআমনফলন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল