Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

উখিয়ায় লোকালয়ে সাত হাতি, পরে বনে ফেরত

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১৩:৫৭
শেয়ার করুন:
উখিয়ায় লোকালয়ে সাত হাতি, পরে বনে ফেরত

উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য হাতির একটি পাল। ছবি: আগামীর সময়

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য হাতির একটি পাল। খবর পেয়ে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় হাতিগুলোকে নিরাপদে বনে ফিরিয়ে নেন। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার থাইংখালী বন বিটের চোরাখোলা এলাকায় হাতির পালটি লোকালয়ে ঢুকে পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বন বিভাগ জানিয়েছে, খাবারের সন্ধানে বন থেকে বেরিয়ে হাতিগুলো লোকালয়ে চলে আসে। খবর পেয়ে থাইংখালী বন বিট কর্মকর্তা আরাফাত মাহমুদের নেতৃত্বে বনকর্মী ও ইআরটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে নিরাপদ দূরত্ব বজায় রেখে চারদিক থেকে ধীরে ধীরে হাতিগুলোকে বনের দিকে তাড়ানো হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় হাতির পালটি গহিন বনে ফিরে যায়।

থাইংখালী বন বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ বলেছেন, ‘লোকালয়ে হাতি প্রবেশের খবর পাওয়া মাত্রই আমরা টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। বন বিভাগ ও ইআরটি সদস্যদের নিরলস চেষ্টায় কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতি ছাড়াই হাতিগুলোকে নিরাপদে বনে ফেরত পাঠানো হয়েছে।’

তিনি জানান, খাবারের সন্ধানেই হাতির পালটি লোকালয়ে এসেছিল। এ অঞ্চলে বন্য হাতির নিয়মিত বিচরণ রয়েছে। নিজেদের চিরায়ত করিডোর ও স্বাভাবিক বিচরণক্ষেত্রের অংশ হিসেবেই হাতিগুলো বিভিন্ন সময় লোকালয়ের কাছাকাছি চলে আসে।

আরও পড়ুন

আহত হাতিকে ছেড়ে যাচ্ছে না সঙ্গী, তিন দিন ধরে ঘুরছে লোকালয়ে

১৬ নভেম্বর ২০২৬

থাইংখালী বিটের সাবেক কর্মকর্তা বিকাশ দাশের দাবি, রোহিঙ্গা সংকট শুরুর দিকে অতিরিক্ত চাপের কারণে এলাকার পাহাড়গুলো প্রায় সম্পূর্ণ বৃক্ষশূন্য হয়ে পড়েছিল। পরে ২০২০-২১ অর্থবছরে সুফল প্রকল্পের আওতায় প্রায় ২২০ হেক্টর জমিতে নতুন করে বনায়ন করা হয়। দীর্ঘদিনের পরিচর্যায় গড়ে ওঠা ওই বনে এখন বন্য হাতির নিয়মিত বিচরণ ও ফিরে আসাকে বন পুনরুদ্ধারের ইতিবাচক ফল হিসেবে দেখা যাচ্ছে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানিয়েছেন, বন্য হাতি তাদের চিরায়ত করিডোর ও স্বাভাবিক বিচরণক্ষেত্রের অংশ হিসেবে এ অঞ্চলে নিয়মিত যাতায়াত করে। এ সময় আতঙ্কিত হয়ে হাতির কাছে যাওয়া বা উত্ত্যক্ত করা থেকে বিরত থাকতে হবে। লোকালয়ে হাতি প্রবেশ করলে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

মানুষের জীবন ও বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা সতর্ক আছেন বলেও জানান এ কর্মকর্তা।

হাতিউখিয়ালোকালয়ে হাতিকক্সবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়