কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য হাতির একটি পাল। খবর পেয়ে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় হাতিগুলোকে নিরাপদে বনে ফিরিয়ে নেন। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার থাইংখালী বন বিটের চোরাখোলা এলাকায় হাতির পালটি লোকালয়ে ঢুকে পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।বন বিভাগ জানিয়েছে, খাবারের সন্ধানে বন থেকে বেরিয়ে হাতিগুলো লোকালয়ে চলে আসে। খবর পেয়ে থাইংখালী বন বিট কর...