চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড়ের পাদদেশে লোকালয়ে বিচরণ করছে বন্য হাতির পাল। এতে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।গত দুদিন ধরে উপজেলার করলডেঙা পাহাড়ে ঘোরাফেরা করছে বাচ্চাসহ আটটি হাতি। মাঝেমধ্যে হাতিগুলো গ্রামে ঢুকে পড়ছে বলেও জানালেন স্থানীয়রা।পাহাড় সীমান্তের এক গ্রামের বাসিন্দা নাট্যকর্মী অনুপম বড়ুয়া পারু জানালেন, পাহাড়ের পাদদেশে পূর্ব আমুচিয়া, পূর্ব ধোরলা, উত্তর করলডেঙা এলাকায় হাতির আতঙ্কে আছেন লোকজন।তিনি বললেন, ‘করলডেঙা পাহাড়ে রাবার বাগান এলাকা থেকে বদরশাহ মাজার পর্যন্ত এলাকায় হাতিগুলো বিচ...